বিজ্ঞানমনস্ক প্রজন্ম গঠনে গাজীপুরে বিজ্ঞান মেলা ও সেমিনার অনুষ্ঠিত
গাজীপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ৬ লাখ টাকা জরিমানা
ঐতিহ্য রক্ষায় সোচ্চার গাজীপুরবাসী: রাজদিঘী সংস্কার ও জাদুঘর প্রতিষ্ঠার আহ্বান
লক্ষাধিক শিশুকে টিকার আওতায় আনতে গাজীপুরে বিশেষ কর্মসূচি
কৃষি ও গবেষণায় বিশেষ অবদান: আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন ড. মোস্তাফিজুর রহমান
জ্বালানি তেলের দাম বাড়ালো সরকার, মধ্যরাত থেকে কার্যকর
টঙ্গীতে আল হেলাল স্কুলে শিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল
গাজীপুরে সালিসের পর ২য় দফায় অপহরণ: অবশেষে উদ্ধার, গ্রেফতার ৭
গাজীপুরের ভাওয়াল রিসোর্টে অভিযান: এক্সটাসি-ক্যানাবিসসহ গ্রেফতার ৬ জন
১২ হাজার টাকা কমানোর পর এবার আরও কমবে হজ খরচ

গাজীপুরের কাপাসিয়া ও শ্রীপুর উপজেলায় অবৈধ ইটভাটা কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। পৃথক তিনটি মোবাইল কোর্ট অভিযানে আইন লঙ্ঘনের দায়ে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দিয়ে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) গাজীপুর জেলার কাপাসিয়া ও শ্রীপুর উপজেলায় ইটভাটা সংক্রান্ত অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ০৩টি পৃথক মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে।
অভিযানে সরকার নির্ধারিত আইন লঙ্ঘন করে ইট প্রস্তুত ও ভাটা পরিচালনার অপরাধে মোট ০৩টি মামলায় সর্বমোট ৬,০০,০০০/- (ছয় লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
কাপাসিয়া উপজেলায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন ফারিয়া তাসনীম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, গাজীপুর। অন্যদিকে শ্রীপুর উপজেলায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন প্রভাকর রায়, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, গাজীপুর।
কাপাসিয়া উপজেলার হাড়িয়াদি ও সিংহশ্রী এলাকায় অবস্থিত এবিবি ব্রিকস ম্যানুফ্যাকচারিং এবং পোনাসারী ও সোহাগপুর এলাকায় এমএস ব্রিকস ফিল্ডে পরিচালিত অভিযানে ০২টি মামলায় মোট ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এর মধ্যে এবিবি ব্রিকস ম্যানুফ্যাকচারিং-কে ২,০০,০০০/- এবং এমএস ব্রিকস ফিল্ড-কে ১,০০,০০০/- টাকা জরিমানা করা হয়।
উল্লেখ্য, এমএস ব্রিকস ফিল্ডকে পূর্ববর্তী অভিযানে আংশিকভাবে ভেঙে দেওয়া হলেও অদ্য মোবাইল কোর্টে ৭ দিনের মধ্যে স্থায়ীভাবে ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশনা প্রদান করা হয়।
অন্যদিকে, শ্রীপুর উপজেলার লতিফপুর এলাকায় পরিচালিত অপর এক অভিযানে ০১টি মামলায় ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন মো. মকবুল হোসেন, রিসার্চ অফিসার, পরিবেশ অধিদপ্তর, গাজীপুর এবং সংশ্লিষ্ট পরিদর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
###
সিইত-২০-০৪
আপনার মতামত লিখুন :