গাজীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের মশারি বিতরণ
অধিভুক্ত সব কলেজের শিক্ষার মানোন্নয়নে কাজ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়
বিমান ও পর্যটন খাতে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ চায় সংসদীয় কমিটি
জেন্ডার সমতা নিশ্চিতে বাউবির সঙ্গে MAGENDA দলের আলোচনা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের খুলনা বিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু
হোটেল-রেস্তোরাঁয় আবাসিক গ্যাস, গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
‘বাউবি শুধু সার্টিফিকেট প্রদানের কারখানা নয়, ডিগ্রি অর্জনের প্রতিষ্ঠান’ – উপাচার্য
এ দেশের শিশুরাই সবচেয়ে বেশি অবহেলিত -জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি
গাজীপুরে আদালতের আদেশে জমি উদ্ধার, প্রকৃত মালিককে বুঝিয়ে দিল প্রশাসন
ইসলামী ব্যাংকিংয়ে দীর্ঘ পথচলা, অভিজ্ঞতার প্রতিচ্ছবি মতিউর রহমান

বার্তাবিডি প্রতিবেদক, শ্রীপুর: গাজীপুরের শ্রীপুরে বজ্রপাত ও প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে সুতি নদীর পাড়ে তাল গাছ ও রেন্ডী করোই গাছের চারা রোপণ করা হয়েছে।
উপজেলার কাওরাইদ এলাকায় রবিবার (২১ আগস্ট) বিকালে সুতি নদীর অববাহিকায় ত্রিমোহনী রাবার ড্যাম অংশে এই বৃক্ষরোপণ করা হয়।
এ সময় গাজীপুর জেলা ও ময়মনাসিংহ জেলার সীমান্ত বিভাজক নদী সুতির সুরক্ষায় নিবেদিত সংগঠন “সুতি সুরক্ষা” সংগঠনের সভাপতি ও সাংবাদিক-গবেষক আশরাফুল ইসলাম বলেন, জলবায়ুর অভিঘাত মোকাবেলায় পরিবেশ বিশেষজ্ঞদের পরামর্শে বৃক্ষরোপণের মাধ্যমে প্রকৃতির ভারসাম্যকে ফিরিয়ে আনা আমাদের উদ্দেশ্য।
তিনি আরও বলেন, সাম্প্রতিক বছরগুলিতে বজ্রপাতে উদ্বেগজনকহারে প্রাণহানি বেড়েই চলছে। তাই বেশি বেশি বৃক্ষরোপণই একমাত্র সমাধান। সুতি নদীর তীরে ৫ হাজার গাছের চারা রোপন করা হবে বলে জানান আশরাফুল ইসলাম। এসময় নির্বাহী সদস্য সুতি সুরক্ষা পরিষদের রাহাত আকন্দ ও অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :