সাংবাদিককে হয়রানির অভিযোগ, নিরপেক্ষ তদন্ত চাইলেন কাপাসিয়ার গণমাধ্যমকর্মীরা
জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ ইতিহাসে চিরস্মরণীয়
উদ্ভাবনের মাধ্যমে বিশ্বে নেতৃত্ব দিতে হবে শিক্ষার্থীদের: শিক্ষামন্ত্রী
‘গণভোটের রায় সম্মান করুন, সংবিধান সংস্কার কমিশন গঠন করুন’
ডুয়েট শিক্ষক সমিতির সভাপতি ড. সিরাজুল হক মোল্লা, সম্পাদক ড. মাহফুজ আলম
‘ক্লিক বেইট’ বা বিভ্রান্তিকর শিরোনাম নয়: ডিসি গাজীপুর
গাজীপুরে যুব জামায়াতের র্যালি ও বিক্ষোভ সমাবেশ
গাজীপুরের টঙ্গীতে শিবিরের মাদকবিরোধী সাইকেল র্যালি
ঘুরে এলাম পাবনার মনমথপুর
মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : বিমানবন্দরে গার্ড অব অনার

গাজীপুরের শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিখোঁজ হওয়ার প্রায় পাঁচ ঘণ্টা পর শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় তাদের উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- গোসিংগা ইউনিয়নের খোঁজেখানী গ্রামের মিলন মিয়ার মেয়ে এবং স্থানীয় খোঁজেখানী বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী মারজিয়া আক্তার মিম (১৫) এবং একই এলাকার শ্যামল মোড়লের মেয়ে ও খোঁজেখানী বালিকা মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী সুবর্ণা আক্তার (১৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামে দুই শিক্ষার্থী। তারা সাঁতার না জানায় একপর্যায়ে পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। স্বজনদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে উদ্ধার চেষ্টা চালায় এবং পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে ঢাকার সিভিল ডিফেন্সের ডুবুরি দলকে খবর দেওয়া হলে তারাও ঘটনাস্থলে যোগ দেয়। এর আগেই একজনের মরদেহ উদ্ধার করা হয় এবং সন্ধ্যা ৭টার দিকে অপরজনের মরদেহ উদ্ধার করা হয়।
মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা খোরশেদ আলম জানান, পানিতে নামার কিছুক্ষণের মধ্যেই তারা তলিয়ে যায়। দীর্ঘ সময় উদ্ধার অভিযান চালিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।
শ্রীপুর মডেল থানার ওসি (তদন্ত) সঞ্জয় সাহা জানান, মরদেহ দুটি ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে নদীপাড়ের পরিবেশ ভারী হয়ে ওঠে।
আপনার মতামত লিখুন :