সর্বশেষ :

আজ কোনাবাড়ীতে লোডশেডিং: যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না


বার্তাবিডি ডেস্ক
প্রকাশের সময় : এপ্রিল ১৮, ২০২৬ । ৩:৫৭ পূর্বাহ্ণ
আজ কোনাবাড়ীতে লোডশেডিং: যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
প্রতীকী ছবি

গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতাধীন কোনাবাড়ী জোনাল অফিস এলাকায় জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (১৮ এপ্রিল) নির্ধারিত সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টানা ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নিরবচ্ছিন্ন ও উন্নত বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে ৩৩ কেভি এল-১, এল-১৪, এল-২১ ও এইচ-৩০ ফিডারে এই রক্ষণাবেক্ষণ কাজ পরিচালিত হবে।

এ সময়ে কোনাবাড়ী জোনাল অফিসের আওতাধীন বিস্তীর্ণ এলাকার গ্রাহকরা বিদ্যুৎবিহীন থাকবেন। বিদ্যুৎ বিচ্ছিন্নতার আওতায় থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে—কোনাবাড়ী, কোনাবাড়ী বাজার, বাইমাইল, কুদ্দুস নগর, জরুন, কাদের মার্কেট, পেয়ারা বাগান, নওয়াব আলী মার্কেট, কোনাবাড়ী বিসিক, নামাপাড়া, রাজাবাড়ী, চেয়ারম্যান বাড়ি, হাউজিং, পারিজাত, হরিনাচালা, সেলিম নগর, কাশিমপুর রোড, কোনাবাড়ী থানা, পুকুরপাড়, লোহাকৈর, দেওলিয়াবাড়ী, এনায়েতপুর, লস্করচালা, আমবাগ, নছের মার্কেট, মেঘলাল, কালেরভিটা, প্রতাপপুর, জয়েরটেক, মিতালী ক্লাব, আমবাগ পশ্চিমপাড়া, বাঘিয়া ও বরাবোসহ আশপাশের আরও কিছু এলাকা।

পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, এই সময়ের মধ্যে বিদ্যুৎ লাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম সম্পন্ন করা হবে, যাতে ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত বিদ্যুৎ বিভ্রাট কমানো সম্ভব হয়।

এ বিষয়ে কোনাবাড়ী জোনের ডিজিএম মো. শফিকুল ইসলাম বলেন, গ্রাহকদের নিরাপদ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে এই কাজ অত্যন্ত জরুরি। সাময়িক এই অসুবিধার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।

কর্তৃপক্ষ সংশ্লিষ্ট এলাকার গ্রাহক, ব্যবসাপ্রতিষ্ঠান ও শিল্প কারখানাগুলোকে বিকল্প বিদ্যুৎ ব্যবস্থার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে। বিশেষ করে হাসপাতাল ও গুরুত্বপূর্ণ সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে আগাম প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের মধ্যে সাময়িক ভোগান্তির আশঙ্কা থাকলেও অনেকেই দীর্ঘমেয়াদে উন্নত সেবার স্বার্থে এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন।

###

রূবা-১৮-০৪

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০