১২ হাজার টাকা কমানোর পর এবার আরও কমবে হজ খরচ
আজ কোনাবাড়ীতে লোডশেডিং: যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
শীতলক্ষ্যা নদীতে ট্র্যাজেডি: শ্রীপুরে ডুবে প্রাণ গেল দুই শিক্ষার্থীর
গাজীপুরে বৃহত্তর চট্টগ্রাম সমিতির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সম্মাননা
গাজীপুরসহ ১১ আঞ্চলিক কেন্দ্রে বাউবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
বর্ণিল আয়োজনে বাউবিতে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন
স্মার্ট কৃষির হাতছানি: নিয়ন্ত্রিত পরিবেশে বছরব্যাপী ফসল উৎপাদনে নতুন প্রযুক্তি
এমপির হস্তক্ষেপে জনদাবির মুখে গাজীপুর-কাপাসিয়া রুটে বাস ভাড়া কমলো
টঙ্গীতে এসএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত
টাইম ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) কৃষি গবেষণায় আধুনিক প্রযুক্তির সমন্বয়ের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। এ লক্ষ্যে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে “নিয়ন্ত্রিত পরিবেশে কৃষি গবেষণার মাধ্যমে দ্রুত প্রজনন ও সারা বছর টেকসই ফসল উৎপাদনে উদ্ভাবনী স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবহার” শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
হাইয়ার এডুকেশন অ্যাক্সিলারেটশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের অর্থায়নে আয়োজিত এই কর্মশালার মূল লক্ষ্য ছিল উন্নত অটোমেশন প্রযুক্তির মাধ্যমে নিয়ন্ত্রিত পরিবেশে ফসলের প্রজনন প্রক্রিয়া ত্বরান্বিত করা এবং বছরব্যাপী উৎপাদন নিশ্চিত করা। এতে কৃষি গবেষণায় সময় সাশ্রয়ী ও আধুনিক পদ্ধতির প্রয়োগের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন প্রকল্পের উপ-প্রকল্প ব্যবস্থাপক প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. মো: সাইফুল ইসলাম আকন্দ এবং সিনকস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব নাসিক আব্বাস।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান। তিনি প্রকল্পের লক্ষ্য, কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। পরে ভাইস-চ্যান্সেলরের নেতৃত্বে শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। বক্তারা জলবায়ু পরিবর্তন ও খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “প্রযুক্তিনির্ভর কৃষি গবেষণা বর্তমান সময়ের অপরিহার্য বাস্তবতা। উদ্ভাবনী গবেষণা ও অটোমেশন প্রযুক্তির ব্যবহার কৃষিকে আরও টেকসই, দক্ষ ও উৎপাদনশীল করে তুলবে। গাকৃবির এ উদ্যোগ জাতীয় উন্নয়ন ও বৈশ্বিক কৃষি অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
কর্মশালায় দেশের স্বনামধন্য কৃষি গবেষণা প্রতিষ্ঠান বারি (BARI), ব্রি (BRRI), বিনা (BINA) এবং বেসরকারি খাতের লাল তীর, সুপ্রীম সীড, এসিআই সীড, ইস্ট-ওয়েস্ট সীড ও প্যারামাউন্ট অ্যাগ্রোর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এছাড়া গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সহযোগী উপ-প্রকল্প ব্যবস্থাপক প্রফেসর ড. এ. কে. এম. আমিনুল ইসলাম। সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে কর্মশালার সফল সমাপ্তি ঘটে।
###
সিইত-১৬-০৪
আপনার মতামত লিখুন :