গাজীপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নগদ অর্থ প্রদান
উচ্চশিক্ষিত তরুণদের কর্মসংস্থান ও গবেষণায় গুরুত্ব দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী
বিদেশি ছাগল পালনে তাক লাগিয়েছেন শ্রীপুরের ফরিদ, বছরে আয় ১৫ লাখ
শিক্ষার গুণগত মানোন্নয়নে OBE কারিকুলামের সঠিক বাস্তবায়ন জরুরি: বাউবি উপাচার্য
ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার বার্তা নিয়ে এলাকায় আবুল হাসেম
প্রতিটি মানুষের খাদ্যতালিকায় ডিম নিশ্চিত করতে হবে: গাকৃবি উপাচার্য
‘জামায়াতকর্মী মানেই সমাজকর্মী’—গাজীপুরে পরিচ্ছন্নতা অভিযানে ওসমান গনি
গাজীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের মশারি বিতরণ
অধিভুক্ত সব কলেজের শিক্ষার মানোন্নয়নে কাজ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়

সিটি কর্পোরেশন ও স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে গাজীপুরে শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬-এর উদ্বোধনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়েছে।
নগরীর জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সচিব মুহাম্মদ সানিউল কাদের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাক, সিভিল সার্জন ডা. মোঃ মামুনুর রহমানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিবৃন্দ, শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “হাম-রুবেলা একটি মারাত্মক সংক্রামক রোগ, যা প্রতিরোধে টিকাদানই সবচেয়ে কার্যকর উপায়। প্রতিটি শিশুকে টিকার আওতায় আনা গেলে আমরা একটি সুস্থ ও নিরাপদ প্রজন্ম গড়ে তুলতে পারব।”
সভাপতির বক্তব্যে প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, “সিটি কর্পোরেশন ও স্বাস্থ্য বিভাগ সমন্বিতভাবে এই কর্মসূচি বাস্তবায়ন করছে। প্রতিটি ওয়ার্ডে টিকাদান কার্যক্রম নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।”
সিটি কর্পোরেশনের আওতাধীন অঞ্চলগুলোতে ৫টি স্থায়ী কেন্দ্র, ১২৪টি অস্থায়ী কেন্দ্র এবং ৫টি মপ-আপ টিম কাজ করছে। কর্মজীবী মায়েদের শিশুদের জন্য বিশেষ সান্ধ্যকালীন টিকাদান ব্যবস্থাও রাখা হয়েছে।
এ কার্যক্রমের আওতায় সিটি কর্পোরেশনের ৫টি অঞ্চলে মোট ১ লাখ ৭৬ হাজার ১৩১ জন শিশুকে টিকা দেওয়া হবে। অপরদিকে কোনাবাড়ি, কাশিমপুর ও কাউলতিয়া এলাকায় আরও ৮১ হাজার ৭৭১ জন শিশুকে সিভিল সার্জনের তত্ত্বাবধানে টিকা প্রদান করা হবে।
স্বাস্থ্য বিভাগ ও সিটি কর্পোরেশন যৌথভাবে সকল অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছে—নির্ধারিত কেন্দ্রগুলোতে সকাল ৯টা থেকে বিকাল ৪টার মধ্যে শিশুদের টিকা নিশ্চিত করে হাম-রুবেলা মুক্ত গাজীপুর গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।
###
সিইত-২০-০৪
আপনার মতামত লিখুন :