মাদকবিরোধী আলোচনা সভা ও ফ্রেন্ডস ফিল্ড স্পোর্টস সিটির উদ্বোধন অনুষ্ঠিত
স্টার্টআপ, নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকার বরাদ্দ প্রস্তাব
গাজীপুরে শুরু হচ্ছে ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’
সাংবাদিকতা পেশার মর্যাদা: সমাজ ও রাষ্ট্রে এর প্রভাব ও গুরুত্ব
ডুয়েটের নতুন উপাচার্য ড. মোহাম্মদ ইকবালকে ফুলেল শুভেচ্ছা
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে জেলা প্রশাসন
৪৬ বছর আগের স্মারক ছুঁয়ে স্মৃতিমেদুর প্রধানমন্ত্রী তারেক রহমান
বাউবিতে ‘OBE কারিকুলাম উন্নয়ন’ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
ঈদুল আজহার তারিখ ঘোষণা: কোথায় কবে উদযাপিত হবে কোরবানির ঈদ
শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে ডুয়েটকে এগিয়ে নেওয়ার প্রত্যয় নতুন উপাচার্যের

দেশের নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জীবনমান উন্নয়ন, যুবকদের কর্মসংস্থান বৃদ্ধি এবং নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ‘স্টার্টআপ’ তহবিল, নারী উদ্যোক্তা ও তরুণ উদ্যোক্তা উন্নয়নে মোট ৪০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীনের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান।
অর্থমন্ত্রী বলেন, সরকার নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জীবনমান উন্নয়ন এবং স্থানীয় অবকাঠামো শক্তিশালী করতে একাধিক উদ্যোগ বাস্তবায়ন করছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) আওতায় ঢাকা মহানগরের সড়ক, ড্রেনেজ ও অন্যান্য অবকাঠামো উন্নয়নে বিভিন্ন প্রকল্প চলমান রয়েছে।
পাশাপাশি ঢাকা-৪ আসহ বিভিন্ন এলাকার চাহিদা বিবেচনায় নিয়ে আগামী বাজেটে স্থানীয় উন্নয়ন কার্যক্রমে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণের বিষয়ে তিনি জানান, সরকার ধারাবাহিকভাবে সুবিধাভোগীর সংখ্যা ও ভাতার পরিমাণ বৃদ্ধি করছে। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা আগামী অর্থবছরে আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
যুবসমাজকে আত্মনির্ভরশীল করে তুলতে সরকার সহজ শর্তে ঋণ বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলেও উল্লেখ করেন অর্থমন্ত্রী। তিনি জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, কর্মসংস্থান ব্যাংক এবং Startup Bangladesh Limited–এর মাধ্যমে উদ্যোক্তাদের জন্য আর্থিক সহায়তা ও প্রশিক্ষণ সুবিধা প্রদান করা হচ্ছে।
অর্থমন্ত্রী আরও বলেন, চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে স্টার্টআপ তহবিলের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। আগামী অর্থবছরে এ খাতে বরাদ্দ বৃদ্ধি করে নারী, যুব ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করা হবে, যাতে তারা সহজে ঋণ, প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহায়তা পেতে পারেন।
আপনার মতামত লিখুন :