টাইমস হায়ার এডুকেশন এশিয়া র্যাঙ্কিংয়ে আবারও কৃষি বিশ্ববিদ্যালয়ের শীর্ষে গাকৃবি
ভৈরবে ৭ মাসের শিশুর মরদেহ উদ্ধার, বাবাকে খুঁজছে পুলিশ
গাজীপুরের যাতায়াত সংকট নিয়ে এমপি সালাহউদ্দিন আইউবীর ৬ দফা প্রস্তাব
রাজনীতি ও গণমাধ্যমে জবাবদিহিতা শক্তিশালী করা জরুরি: তথ্যমন্ত্রী
ঈদকে সামনে রেখে গাজীপুরে শিল্পাঞ্চলের বেতন-বোনাস নিয়ে গুরুত্বপূর্ণ সভা
মেহেরপুরে পেঁয়াজের ভরা মৌসুমেও দাম ধসে দিশেহারা কৃষকরা
গণমাধ্যমের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে কাজ করবে সরকার – তারেক রহমান
সমতা ও সম্মানের বার্তা – প্রান্তিক কনের বিয়েতে গাজীপুরের ডিসি
গাকৃবিতে আন্তর্জাতিক সিবিআই কোর্স অন্তর্ভুক্তির উদ্যোগে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত
সুষ্ঠু পরীক্ষা নিশ্চিত করতে বাউবির সমন্বয় সভা

গবেষণা ও শিক্ষার গুণগত মানে ধারাবাহিক সাফল্যের ধারাবাহিকতায় গাকৃবি টাইমস হায়ার এডুকেশন এশিয়া র্যাঙ্কিং ২০২৬-এ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এশিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় স্থান পেয়ে দেশের কৃষি উচ্চশিক্ষায় নেতৃত্বের অবস্থান আরও সুদৃঢ় করেছে প্রতিষ্ঠানটি।
যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা বিষয়ক সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (THE) প্রকাশিত এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৬-এ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) এশিয়ার মধ্যে ৪০১–৫০০তম অবস্থান অর্জন করেছে। একই সঙ্গে দেশের সকল কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অধিকার করে প্রতিষ্ঠানটি আবারও তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে।
২৩ এপ্রিল (বৃহস্পতিবার) প্রকাশিত এ র্যাঙ্কিংয়ে এশিয়ার ৩৬টি দেশ ও অঞ্চলের মোট ৯২৯টি বিশ্ববিদ্যালয়কে শিক্ষা, গবেষণার পরিবেশ, গবেষণার গুণগত মান, শিল্প-সম্পৃক্ততা এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গির ভিত্তিতে মূল্যায়ন করা হয়।
এবারের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের মোট ২৮টি বিশ্ববিদ্যালয় তালিকাভুক্ত হয়েছে, যার মধ্যে গাকৃবি দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথভাবে তৃতীয় অবস্থানে রয়েছে।
গবেষণায় “সেন্টার অব এক্সিলেন্স” হিসেবে পরিচিত গাকৃবি গবেষণার মানে ৬৭ স্কোর অর্জন করেছে, যা প্রতিষ্ঠানটির শক্তিশালী গবেষণা সক্ষমতার প্রতিফলন। মোট ১৭৪.৯ স্কোর নিয়ে বিশ্ববিদ্যালয়টি দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ অবস্থান নিশ্চিত করেছে।
এশিয়ার র্যাঙ্কিংয়ে চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয় টানা অষ্টমবারের মতো প্রথম স্থান ধরে রেখেছে।
গাকৃবি এর আগেও ২০২৫ সালের টিএইচই এশিয়া র্যাঙ্কিংয়ে কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষে ছিল। পাশাপাশি কিউএস সাসটেইনেবিলিটি র্যাঙ্কিং ২০২৬-এও দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করে টেকসই উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখে।
বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন,
“আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে ধারাবাহিক সাফল্য আমাদের শিক্ষক-শিক্ষার্থী, গবেষক ও প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমাদের লক্ষ্য আগামীতে বিশ্বের শীর্ষ ১০০-২০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান অর্জন করা।”
তিনি আরও বলেন, কৃষির উন্নয়ন, গবেষণা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গাকৃবি ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাবে।
###
প্রেসবিজ্ঞপ্তি
আপনার মতামত লিখুন :