ঘুরে এলাম পাবনার মনমথপুর
মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : বিমানবন্দরে গার্ড অব অনার
শেখার কোনো বয়স নেই: উপাচার্যের নেতৃত্বে আজীবন শিক্ষায় বাউবির নতুন অঙ্গীকার
গাজীপুরের অরণ্যঘেরা গ্রামে পৌঁছাল ফ্যামিলি কার্ড : উচ্ছ্বসিত নারী উপকারভোগীরা
হাসপাতাল পরিদর্শনে উঠে এলো আইসিইউ, ডায়ালাইসিস ও পরিচ্ছন্নতার সংকট
শ্রীপুরে যুব জামায়াতের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে ইতিহাসের দলিল নিয়ে পিআইবির প্রদর্শনী
২৫ লাখের বেশি কর্মসংস্থান নিয়ে দেশের অর্থনৈতিক চালিকাশক্তি গাজীপুর: জেলা প্রশাসক
পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিতের আশ্বাস, অপরাধ দমনে কঠোর বার্তা জিএমপি কমিশনারের
ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর

বার্তাবিডি প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরে শহীদ মোহাম্মদ ময়েজউদ্দিন এর ৩৭তম শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা, দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে গাজীপুর প্রেসক্লাবের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।
গাজীপুর প্রেসক্লাবের হলরুমে আয়োজিত আলোচনা ও স্মরণ সভায় সভাপতিত্ব করেন গাজীপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আলমগীর হোসেন। সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, অধ্যাপক মুকুল কুমার মল্লিক, আমিনুল ইসলাম, মনিরুজ্জামান, নজরুল ইসলাম আজহার, ফারদিন ফেরদৌস, শামসুল হক ভূইয়া, মনিরুল ইসলাম গাজী প্রমুখ। এসময় বক্তারা শহীদ মোহাম্মদ ময়েজ উদ্দিনের স্মৃতিচারণ করেন। পরে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
উল্লেখ্য, শহীদ মোহাম্মদ ময়েজ উদ্দিন স্বাধীনতা পূর্ব ও পরবর্তী বাংলাদেশের অন্যতম সাহসী ও পরোপকারী রাজনীতিবিদ, যিনি ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলা পরিচালনা কমিটির আহ্বায়ক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং জাতীয় বীর হিসেবে আখ্যায়িত। একজন বিচক্ষণ আইনজীবী ও রাজনীতিক হিসেবে অত্যন্ত সাহসিকতার সাথে সেসময় ঐতিহাসিক দায়িত্ব পালন করেন।
আপনার মতামত লিখুন :