শ্রীপুরে যুব জামায়াতের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে ইতিহাসের দলিল নিয়ে পিআইবির প্রদর্শনী
২৫ লাখের বেশি কর্মসংস্থান নিয়ে দেশের অর্থনৈতিক চালিকাশক্তি গাজীপুর: জেলা প্রশাসক
পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিতের আশ্বাস, অপরাধ দমনে কঠোর বার্তা জিএমপি কমিশনারের
ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর
মাদকবিরোধী আলোচনা সভা ও ফ্রেন্ডস ফিল্ড স্পোর্টস সিটির উদ্বোধন অনুষ্ঠিত
স্টার্টআপ, নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকার বরাদ্দ প্রস্তাব
গাজীপুরে শুরু হচ্ছে ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’
সাংবাদিকতা পেশার মর্যাদা: সমাজ ও রাষ্ট্রে এর প্রভাব ও গুরুত্ব
ডুয়েটের নতুন উপাচার্য ড. মোহাম্মদ ইকবালকে ফুলেল শুভেচ্ছা

বিশাল শো-ডাউন করে নিজের প্রার্থীতা জানান দিলেন এক প্রবাসী বিএনপি নেতা। সোমবার তিনি গাজীপুর-৩ (শ্রীপুর) সংসদীয় আসনে বিশাল গাড়ীবহর নিয়ে প্রার্থীতা ঘোষণা এবং গণসংযোগ করেন।
প্রবাসী ওই বিএনপি নেতার নাম অ্যাডভোট গোলাম শাব্বির আলী (পারভেজ)। তিনি যুক্তরাজ্যের বৃহত্তর ঢাকা আইনজীবী ফোরামের সভাপতি। অবশ্য তার গ্রামের বাড়ি গাজীপুর-৩ আসনের ধলাদিয়া গ্রামে। ছাত্র জীবনে তিনি গাজীপুরের ঐতিহ্যবাহী ভাওয়াল বদরে আলম সরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা ছিলেন।
জানা গেছে, বেলা ১০টার দিকে কর্মী-সমর্থক সমেত গাড়িবহন নিয়ে নির্বাচনী এলাকার রাজেন্দ্রপুর বাজার থেকে প্রচারনা শুরু করেন। এসময় তিনি জনসমাগম এলাকায় জনসাধারণের মাঝে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন এবং বক্তব্য রাখেন।
গাড়ি বহর নিয়ে নির্বাচনী এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণের এক পর্যায়ে মাওনা চৌরাস্তা এলাকায় তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন। তিনি বলেন ‘আমি গাজীপুর ৩ আসন থেকে নিজেকে প্রার্থী ঘোষণা করছি। আমার বিশ্বাস দলের হাইকমান্ড আমাকে এই আসনে মনোনয়ন দিবেন। এই আসনের জনসাধারণ আমাকে ভালোবাসেন। আমার পূর্ববর্তী কর্মকাণ্ডের কারণে তারা অনেক সন্তুষ্ট। আমাকে যদি নমিনেশন দেওয়া হয় এবং নির্বাচিত হই তাহলে আমি এই আসনের সাধারণ জনগণের জন্য অনেক কাজ করতে পারবো।
তিনি আরো বলেন, দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে আমি গণসংযোগে বের হয়েছি। দলের যে ৩১ দফা কর্মসূচি আছে সেটাকে জনগণের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া আজকের কর্মসূচির মূল লক্ষ্য। চাঁদাবাজি থেকে আমাদের নেতাকর্মীদের বিরত রাখা, মাদকমুক্ত সমাজ গঠন, জনসাধারণের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা এসব হচ্ছে আমার অঙ্গীকার।
দিনভর তিনি নির্বাচনী এলাকার রাজাবাড়ী বাজার, শ্রীপুর বাজার, টেংরা, জৈনাবাজার, বরমী, কাওরাইদ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও প্রচারণা চালান। বিকেলে তিনি শ্রীপুর বাজারে একটি দোয়া মহফিলে অংশ নেন।
###
হা/র/শা-০৬-১০
আপনার মতামত লিখুন :