গাজীপুরের অরণ্যঘেরা গ্রামে পৌঁছাল ফ্যামিলি কার্ড : উচ্ছ্বসিত নারী উপকারভোগীরা
হাসপাতাল পরিদর্শনে উঠে এলো আইসিইউ, ডায়ালাইসিস ও পরিচ্ছন্নতার সংকট
শ্রীপুরে যুব জামায়াতের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে ইতিহাসের দলিল নিয়ে পিআইবির প্রদর্শনী
২৫ লাখের বেশি কর্মসংস্থান নিয়ে দেশের অর্থনৈতিক চালিকাশক্তি গাজীপুর: জেলা প্রশাসক
পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিতের আশ্বাস, অপরাধ দমনে কঠোর বার্তা জিএমপি কমিশনারের
ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর
মাদকবিরোধী আলোচনা সভা ও ফ্রেন্ডস ফিল্ড স্পোর্টস সিটির উদ্বোধন অনুষ্ঠিত
স্টার্টআপ, নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকার বরাদ্দ প্রস্তাব
গাজীপুরে শুরু হচ্ছে ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’

বাংলাদেশের অন্যতম প্রধান শিল্প ও কর্মসংস্থান কেন্দ্র গাজীপুর জেলায় মোট ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিট এবং ২৫ লাখ ৩০ হাজার কর্মরত জনবল রয়েছে। দেশের শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে জেলার এই অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উঠে এসেছে ‘অর্থনৈতিক শুমারি ২০২৪’-এর জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনারে।
সোমবার (১৫ জুন) গাজীপুরের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত “অর্থনৈতিক শুমারি ২০২৪ – ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার”-এ এসব তথ্য ও উপাত্ত উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, অর্থনৈতিক শুমারির পরিধি আরও বিস্তৃত করা প্রয়োজন। ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান, পাড়া-মহল্লার ছোট দোকানসহ অনানুষ্ঠানিক খাতের প্রতিষ্ঠানগুলোকে শুমারির আওতায় এনে তাদের কাছে এর গুরুত্ব তুলে ধরতে হবে।
তিনি আরও বলেন, সাধারণ মানুষের সুবিধার্থে শুমারি ও জরিপে জটিল পরিভাষার পরিবর্তে সহজ ও বোধগম্য শব্দ ব্যবহার করা উচিত। শিল্পপ্রতিষ্ঠানের আধিক্য এবং শক্তিশালী ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের কারণে গাজীপুরকে তিনি বাংলাদেশের শিল্প অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে উল্লেখ করেন।
গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহরিয়ার নজিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) তানিয়া তাবাসসুম এবং গাজীপুর জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক মাহনুমা খানম।
এ ছাড়া জেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেমিনারে অংশগ্রহণ করেন। বক্তারা আশা প্রকাশ করেন, অর্থনৈতিক শুমারির তথ্য-উপাত্ত ভবিষ্যতে গাজীপুরসহ দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিকল্পনা ও উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আপনার মতামত লিখুন :