হোটেল-রেস্তোরাঁয় আবাসিক গ্যাস, গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
‘বাউবি শুধু সার্টিফিকেট প্রদানের কারখানা নয়, ডিগ্রি অর্জনের প্রতিষ্ঠান’ – উপাচার্য
এ দেশের শিশুরাই সবচেয়ে বেশি অবহেলিত -জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি
গাজীপুরে আদালতের আদেশে জমি উদ্ধার, প্রকৃত মালিককে বুঝিয়ে দিল প্রশাসন
ইসলামী ব্যাংকিংয়ে দীর্ঘ পথচলা, অভিজ্ঞতার প্রতিচ্ছবি মতিউর রহমান
আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা: ২২ বছর পর কারামুক্ত নুরুল আমিন
রাজেন্দ্রপুরে বাসে কাভার্ড ভ্যানের ধাক্কা, আড়াই বছর পর চালক গ্রেপ্তার
গাজীপুরের বনাঞ্চল রক্ষায় পৃথক ‘গাজীপুর বন বিভাগ’ গঠনের দাবি: ৫ দফা পেশ
গাজীপুর প্রেসক্লাব নির্বাচন: মনোনয়ন ৮ অক্টোবর, ভোট ২৯ অক্টোবর
“ইসলাম ছাড়া সমাজ ও রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়” — গাজীপুরে খায়রুল হাসান

বৃহস্পতিবার (১৪ আগস্ট) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রোডম্যাপের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। রোডম্যাপে নির্বাচন নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা থাকবে। এর পাশাপাশি, সাংবাদিকদের সঙ্গে একটি বৈঠক করবে ইসি, যাতে নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেওয়া যায় তাদের।
এসব তথ্য জানান।
আখতার আহমেদ বলেন, ‘আমরা এটা (রোডম্যাপ) নিয়ে আলোচনা করেছি এবং আমরা আশা করছি আগামী সপ্তাহে নির্বাচনের রোডম্যাপটা দিতে পারব।’
নির্বাচনে পর্যবেক্ষক প্রসঙ্গে তিনি বলেন, যারা পর্যবেক্ষক হিসেবে আবেদন করেছেন, ৩১৮টা আবেদন পেয়েছি, এটা পর্যালোচনা চলছে। আর ২২টা যে রাজনৈতিক দলের নিবন্ধন হয়েছে, প্রাথমিকভাবে তাদের জন্য কাউকে ফিল্ডে পাঠাব, আমাদের প্রয়োজনীয় তথ্যের জন্য।
প্রবাসীদের ভোট দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, আউট অব কান্ট্রি ভোটিং (প্রবাসীদের ভোট) নিয়ে আজকে কিছু আলোচনা হয়েছে- পদ্ধতিটা কী, প্রসেসটা কী হবে, কোথায় কোনটা কতদিনে এটা কভার করতে হবে। এই জিনিসগুলো আমরা আজকে আলোচনা করেছি। এটা নিয়ে আরেকটু আলোচনা বাকি আছে। আলোচনার পর আমরা নিয়মিত ব্রিফ করব।
আপনার মতামত লিখুন :