হোটেল-রেস্তোরাঁয় আবাসিক গ্যাস, গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
‘বাউবি শুধু সার্টিফিকেট প্রদানের কারখানা নয়, ডিগ্রি অর্জনের প্রতিষ্ঠান’ – উপাচার্য
এ দেশের শিশুরাই সবচেয়ে বেশি অবহেলিত -জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি
গাজীপুরে আদালতের আদেশে জমি উদ্ধার, প্রকৃত মালিককে বুঝিয়ে দিল প্রশাসন
ইসলামী ব্যাংকিংয়ে দীর্ঘ পথচলা, অভিজ্ঞতার প্রতিচ্ছবি মতিউর রহমান
আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা: ২২ বছর পর কারামুক্ত নুরুল আমিন
রাজেন্দ্রপুরে বাসে কাভার্ড ভ্যানের ধাক্কা, আড়াই বছর পর চালক গ্রেপ্তার
গাজীপুরের বনাঞ্চল রক্ষায় পৃথক ‘গাজীপুর বন বিভাগ’ গঠনের দাবি: ৫ দফা পেশ
গাজীপুর প্রেসক্লাব নির্বাচন: মনোনয়ন ৮ অক্টোবর, ভোট ২৯ অক্টোবর
“ইসলাম ছাড়া সমাজ ও রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়” — গাজীপুরে খায়রুল হাসান

বার্তাবিডি প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠনের পর থেকেই যেন ফুঁসে উঠেছে গাজীপুর। ৩ অক্টোবর গাজীপুর মহানগরের ৯টি থানায় স্বেচ্ছাসেবক দলের কমিটি ঘোষণা করা হয়, কমিটি গঠনের পরদিন থেকেই পদবঞ্চিত নেতাকর্মীরা রাজপথে বিক্ষোভ প্রদর্শন করছে।
৪ অক্টোবর বাসন থানায়, ৬ অক্টোবর গাজীপুর মেট্রো থানা ও কোনাবাড়ী থানায়, ৭ অক্টোবর টঙ্গী পূর্ব, টঙ্গী পশ্চিম থানায়, ৮ অক্টোবর আবারও কোনাবাড়ী থানায় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল হয়। আজকে (৯ অক্টোবর) ২য় বারের মত বাসন থানায় ঝাড়ু মিছিল হয়েছে। মিছিলটি শহরের বর্ষা সিনেমা হল থেকে শুরু হয়ে চৌরাস্তা গিয়ে শেষ হয়।
পদবঞ্চিত নেতাকর্মীদের অভিযোগ বাসন থানা মহানগরের অন্যতম গুরুত্বপূর্ণ থানা, তাদের দাবি টাকার বিনিময়ে অনেক আওয়ামী ঘেষা, বিতর্কিত লোকদের এই কমিটিতে পদ দেওয়া হয়েছে কিন্তু দলের জন্য কাজ করা অনেক ত্যাগীরা এই কমিটিতে বাদ পড়েছেন।
বিক্ষোভকারীদের দাবি, অনতিবিলম্বে যদি বিতর্কিতদের বাদ দিয়ে নতুন কমিটি ঘোষণা না করা হয় তাহলে আন্দোলনের মাত্রা আরও তীব্র থেকে তীব্রতর হবে।
আপনার মতামত লিখুন :