টাইম ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
ঐতিহ্য ও সম্প্রীতির বার্তা নিয়ে ভাওয়ালে বর্ষবরণ
দায়িত্বশীল নিরাপত্তা ব্যবস্থাপনায় গাকৃবিতে প্রশিক্ষণ কর্মশালা
বিসিক ও জেলা প্রশাসনের আয়োজনে গাজীপুরে সপ্তাহব্যাপী বৈশাখী মেলা
রক্ষণাবেক্ষণের অভাবে ‘পাবলিক টয়লেটে’ পরিণত হচ্ছে গাজীপুর বিআরটি অবকাঠামো
আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে এগিয়ে গাকৃবি : গবেষণায় সাফল্যের স্বীকৃতি
কালীগঞ্জে অসুস্থ ও প্রতিবন্ধীদের হুইলচেয়ার বিতরণ
গাজীপুরে ডিসপ্লেতে প্রথম হয়ে নজর কাড়লো কালেক্টরেট স্কুল
ব্রিতে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ

বার্তাবিডি প্রতিবেদক, গাজীপুর: আওয়ামী সংশ্লিষ্ট বিতর্কিত লোকদের পদায়নের প্রতিবাদে বৃহস্পতিবার (২৮ অক্টোবর) টঙ্গীর চেরাগআলীতে স্বেচ্ছাসেবক দলের পদবঞ্চিত নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে। মিছিলটি সকাল ১১টায় চেরাগআলী থেকে শুরু হয়ে কলেজগেট গিয়ে শেষ হয়।
মিছিল শেষে বিক্ষুব্ধ নেতাকর্মীরা গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আরিফ হোসেন হাওলাদার ও ঢাকা বিভাগীয় টীমের বহিষ্কার দাবি করেন।
মিছিলটি নেতৃত্ব দেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম বাবু, সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আবুল খলিফা, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের শাহীন আহম্মেদ, আবুল হোসেন, আশরাফুল আলম, হাসান চৌধুরী, পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের ইকবাল হোসেন, আক্তার হোসেন লিটন।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তৃতায় রাশেদুল ইসলাম বাবু বলেন, ‘অতীতের আন্দোলন সংগ্রামে ভূমিকাহীন এবং সুনির্দিষ্ট আওয়ামী সংশ্লিষ্ট ব্যক্তিদের পদ দেওয়া হয়েছে, কিন্তু আমরা যারা বারবরই রাজপথে ছিলাম তাদেরকে শুধুমাত্র ব্যক্তিগত আক্রোশের কারণে পদবঞ্চিত করা হয়েছে।
বিতর্কিত আরও ৪/৫জনকে টঙ্গী পূর্ব, পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটিতে রাখা হয়েছে আরিফ হাওলাদারের স্বেচ্ছাচারিতায় অথচ আমরা দীর্ঘ দিনের কর্মীরা বাদ পড়ে গেলাম, তবে বিভাগীয় টীমের কাজ কি? আমরা অনতিবিলম্বে ঢাকা বিভাগীয় টীমের বহিষ্কার দাবী করছি
শাহীন আহম্মেদ বলেন, ‘আমি দীর্ঘদিন স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সাথে সম্পৃক্ত আছি, আমি আরিফ হাওলাদারের হাত ধরেই রাজনীতি শুরু করি, পরবর্তীতে উনার নেতৃত্ব আমার পছন্দ না হওয়ায় আমি গাজীপুর মহানগর সেচ্ছাসেবক দলের সি. সহ-সভাপতির হাত ধরে স্বেচ্ছাসেবক দলের কার্যক্রম পরিচালনা করি, আমার শশুরবাড়ি লক্ষীপুরে হওয়ায় বাবু ভাই ও তার পরিবারের সাথে সখ্যতা তৈরী হওয়ায় মহানগর স্বেচ্ছাসেবক দলের সি. সহ-সভাপতি গ্রেফতার হলে প্রয়াত বাবু ভাইয়ের সহধর্মিণীকে আমি তার পরিবারের কাছে সান্ত্বনা দিতে টংগীতে নিয়ে আসি যা আরিফ হাওলাদার ভালোভাবে নেয় নাই, তারপর থেকে মহানগর কমিটিতে উনি আমার কাগজ ছিড়ে ফেলে এবং আমি পদ বঞ্চিত হই। পুনরায় আমি টংগী পূর্ব থানায় প্রার্থী হলে আমাকে সেখান থেকেও বাদ দিয়ে দেয়। আমি দীর্ঘদিন স্বেচ্ছাসেবক দল করেও আজ পরিচয়হীন।
বিক্ষুব্ধ নেতাকর্মীরা বলেন, ‘আমাদের একমাত্র দাবি অবিলম্বে স্বেচ্ছাসেবক দল ঢাকা বিভাগীয় টীমের পদত্যাগ চাই এবং বর্তমান কমিটি স্থগিত করে ত্যাগীদের দিয়ে কমিটি পূণঃমূল্যায়ন করা হোক।
সমস্যা সমাধানের আগ পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে।
উল্লেখ্য গত ৩রা অক্টোবর গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের ৯টি কমিটি গঠনের পর থেকেই গাজীপুরের টঙ্গী পূর্ব, টঙ্গী পশ্চিম, মেট্রো, বাসন, কোনাবাড়ী থানায় দফায় দফায় বিক্ষোভ চলছে।
আপনার মতামত লিখুন :