হোটেল-রেস্তোরাঁয় আবাসিক গ্যাস, গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
‘বাউবি শুধু সার্টিফিকেট প্রদানের কারখানা নয়, ডিগ্রি অর্জনের প্রতিষ্ঠান’ – উপাচার্য
এ দেশের শিশুরাই সবচেয়ে বেশি অবহেলিত -জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি
গাজীপুরে আদালতের আদেশে জমি উদ্ধার, প্রকৃত মালিককে বুঝিয়ে দিল প্রশাসন
ইসলামী ব্যাংকিংয়ে দীর্ঘ পথচলা, অভিজ্ঞতার প্রতিচ্ছবি মতিউর রহমান
আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা: ২২ বছর পর কারামুক্ত নুরুল আমিন
রাজেন্দ্রপুরে বাসে কাভার্ড ভ্যানের ধাক্কা, আড়াই বছর পর চালক গ্রেপ্তার
গাজীপুরের বনাঞ্চল রক্ষায় পৃথক ‘গাজীপুর বন বিভাগ’ গঠনের দাবি: ৫ দফা পেশ
গাজীপুর প্রেসক্লাব নির্বাচন: মনোনয়ন ৮ অক্টোবর, ভোট ২৯ অক্টোবর
“ইসলাম ছাড়া সমাজ ও রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়” — গাজীপুরে খায়রুল হাসান

বার্তাবিডি প্রতিবেদক, গাজীপুর : গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, পচাত্তরের বঙ্গবন্ধু হত্যা এবং কারাগারে জাতীয় চার নেতার ন্যক্কারজনক হত্যাকাণ্ড একই সুতায় বাঁধা। ঘাতকরা স্বপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করে যেমন ইতিহাসের স্বাভাবিক গতিপথকে উল্টো পথে ঘুরিয়ে দেবার চেষ্টা করেছিল তেমনি জাতীয় চার নেতাকে হত্যা করে জাতিকে, আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করে বাংলাদেশকে পাকিস্তানী আদলে পরিচালিত করতে চেয়েছিল।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু ও চার নেতার হত্যাকাণ্ড এতটাই ঘৃনিত ও জঘন্য যে পৃথিবীর ইতিহাসে তার কোন নজির নেই। কিন্তু যারা চক্রান্ত করে, ঘৃন্য কাজ করে তারা সফল হতে পারে না। ষড়যন্ত্র এখনো হচ্ছে এসব ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সম্পন্ন করছেন। দেশকে তিনি উন্নত রাষ্ট্রে পরিনত করতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। বঙ্গবন্ধুর মতো তিনিও আমাদের আদর্শ, তাঁর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।
মেয়র বুধবার দুপুরে জেলা হত্যা দিবস উপলক্ষে গাজীপুর প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন।
প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম মাসুমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ- সভাপতি কাজী আলিম উদ্দিন বুদ্দিন, গাজীপুরের জিপি এ্যাড, আমজাদ হোসেন বাবুল, ভাষা শহিদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, ক্লাবের সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপন, সাবেক সভাপতি মুজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম, এম নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো. মনিরুজ্জামান প্রমুখ।
আপনার মতামত লিখুন :