হোটেল-রেস্তোরাঁয় আবাসিক গ্যাস, গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
‘বাউবি শুধু সার্টিফিকেট প্রদানের কারখানা নয়, ডিগ্রি অর্জনের প্রতিষ্ঠান’ – উপাচার্য
এ দেশের শিশুরাই সবচেয়ে বেশি অবহেলিত -জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি
গাজীপুরে আদালতের আদেশে জমি উদ্ধার, প্রকৃত মালিককে বুঝিয়ে দিল প্রশাসন
ইসলামী ব্যাংকিংয়ে দীর্ঘ পথচলা, অভিজ্ঞতার প্রতিচ্ছবি মতিউর রহমান
আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা: ২২ বছর পর কারামুক্ত নুরুল আমিন
রাজেন্দ্রপুরে বাসে কাভার্ড ভ্যানের ধাক্কা, আড়াই বছর পর চালক গ্রেপ্তার
গাজীপুরের বনাঞ্চল রক্ষায় পৃথক ‘গাজীপুর বন বিভাগ’ গঠনের দাবি: ৫ দফা পেশ
গাজীপুর প্রেসক্লাব নির্বাচন: মনোনয়ন ৮ অক্টোবর, ভোট ২৯ অক্টোবর
“ইসলাম ছাড়া সমাজ ও রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়” — গাজীপুরে খায়রুল হাসান

গাজীপুরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট সাপোর্ট সার্ভিসেস বিভাগ আয়োজিত “শিক্ষার্থী সেবার মান বৃদ্ধি ও কাজের গতিশীলতা আনয়ন” বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ জানুয়ারি) সকালে বাউবির কেন্দ্রীয় অডিটরিয়ামের লেকচার গ্যালারিতে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
তিনি বলেন, আমি একজন উপাচার্য হিসেবে বাউবিতে দায়িত্ব পালন শুরু করার পর থেকে এখানে দেখা যাচ্ছে যে, আমার ফাইল এক মাস দেড় মাস পরে প্রসেস হয়। আমার ফাইল প্রসেস করার জন্য যদি আমার প্রোটোকল অফিসার এবং পিএসকে দৌড়ে ফাইল প্রসেস করতে হয়, তাহলে বাকিরা কতটুকু সেবা পায় সেটা সহজেই অনুমান করা যায়। কাজের গতিশীলতা আনয়নের জন্য সঠিক পন্থায় সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সাথে দ্রুত পালন করার কঠোর নির্দেশনা প্রদান করেন তিনি।
বাউবির সকল ডিন ও বিভাগীয় প্রধান, পূর্বাঞ্চলের আঞ্চলিক পরিচালক ও উপ-আঞ্চলিক কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ কর্মশালায় উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন। পূর্বাঞ্চলের ছয়টি আঞ্চলিক কেন্দ্রের পরিচালক ও তার অধীন উপ-আঞ্চলিক কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ তাঁদের নিজ নিজ দাপ্তরিক সমস্যাদি ও প্রয়োজনীয় চাহিদার কথা বিস্তারিত তুলে ধরেন। বাউবি কর্তৃপক্ষ এসব কথা শোনেন এবং তা যতদ্রুত সম্ভব সমাধানের আশ্বাস প্রদান করেন।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সাঈদ ফেরদৌস ও ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম।
আপনার মতামত লিখুন :