হোটেল-রেস্তোরাঁয় আবাসিক গ্যাস, গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
‘বাউবি শুধু সার্টিফিকেট প্রদানের কারখানা নয়, ডিগ্রি অর্জনের প্রতিষ্ঠান’ – উপাচার্য
এ দেশের শিশুরাই সবচেয়ে বেশি অবহেলিত -জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি
গাজীপুরে আদালতের আদেশে জমি উদ্ধার, প্রকৃত মালিককে বুঝিয়ে দিল প্রশাসন
ইসলামী ব্যাংকিংয়ে দীর্ঘ পথচলা, অভিজ্ঞতার প্রতিচ্ছবি মতিউর রহমান
আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা: ২২ বছর পর কারামুক্ত নুরুল আমিন
রাজেন্দ্রপুরে বাসে কাভার্ড ভ্যানের ধাক্কা, আড়াই বছর পর চালক গ্রেপ্তার
গাজীপুরের বনাঞ্চল রক্ষায় পৃথক ‘গাজীপুর বন বিভাগ’ গঠনের দাবি: ৫ দফা পেশ
গাজীপুর প্রেসক্লাব নির্বাচন: মনোনয়ন ৮ অক্টোবর, ভোট ২৯ অক্টোবর
“ইসলাম ছাড়া সমাজ ও রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়” — গাজীপুরে খায়রুল হাসান

বার্তাবিডি প্রতিবেদক, শ্রীপুর: গাজীপুরের শ্রীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ১৪ জনকে ১ লাখ ৮৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিতাস গ্যাস গাজীপুর অফিস ও গাজীপুর জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত এক মোবাইল কোর্টে বৃহস্পতিবার (১৯ আগস্ট) এই জরিমানা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুন্নাহার রিতার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
তিতাস গ্যাস গাজীপুর অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী নৃপেন্দ্রনাথ বিশ্বাস জানান, বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত গাজীপুরের শ্রীপুরের বৈরাগিরচালা এলাকায় অবৈধ গ্যাস বিচ্ছিন্নকরণ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উক্ত এলাকার ১৪ জনকে ১ লাখ ৮৬ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ৫ কিলোমিটার এলাকার এক হাজার বাড়ির ২ হাজার চুলার লাইন বিচ্ছিন্ন করা হয়। এসময় ১২শ মিটার পাইপলাইন উত্তোলন করা হয়।
তিতাস গ্যাস গাজীপুর অফিসের ব্যবস্থাপক নৃপেন্দ্রনাথ বিশ্বাস, উপ-ব্যবস্থাপক প্রকৌশলী আবু সুফিয়ান, মির্জা শাহনেওয়াজ লতিফ ও মোশারফ হোসেন, সহকারী ব্যবস্থাপক মো. আমজাদ হোসেন, সহকারী প্রকৌশলী কে এম ফয়সাল আহমেদ, উপসহকারী প্রকৌশলী সাবিনুর রহমান, সহকারি কর্মকর্তা মো. ইকবাল হোসেন চৌধুরী ও মো. মজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :