সর্বশেষ :

৪০% ভোটে ১০০% ক্ষমতা : আমাদের গণতন্ত্রের ভয়াবহতম বিপর্যয়!


মো. নজরুল ইসলাম
প্রকাশের সময় : আগস্ট ২৮, ২০২৫ । ৪:১৫ পূর্বাহ্ণ
৪০% ভোটে ১০০% ক্ষমতা : আমাদের গণতন্ত্রের ভয়াবহতম বিপর্যয়!

বাংলাদেশের ইতিহাসে কখনো কোনো রাজনৈতিক দল ৪৯% এর বেশি ভোট পায়নি। অথচ সেই দলই সংসদে গিয়ে একচেটিয়াভাবে দাবি করে-
“আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়েছি।”

কিন্তু প্রশ্ন হলো- বাকি ৫১% মানুষ যারা তাদের বিপক্ষে ভোট দিয়েছে, তাদের মতামত কোথায়?
এই ৫১% জনগণ কি মানুষ নয়? তাদের মতামত কি দেশের ভবিষ্যতের জন্য অপ্রাসঙ্গিক?

▪️বাস্তবতা হলো- মাত্র ৪০-৪৯% ভোট নিয়েই একটি দল সংসদে গিয়ে নতুন আইন প্রণয়ন করে, সংবিধান পরিবর্তন করে, এমনকি রাষ্ট্রের সব প্রতিষ্ঠান নিয়ন্ত্রণে নেয়। এরচেয়ে অগণতান্ত্রিক, অবিচারপূর্ণ নির্বাচন ব্যবস্থা আর পৃথিবীতে কোথাও নেই।

▪️কেন PR (Proportional Representation) জরুরি?
১. গণতন্ত্রের মূলনীতি হলো- জনগণের প্রতিটি মতামতকে সমান গুরুত্ব দেওয়া। কিন্তু বর্তমান ফার্স্ট-পাস্ট-দ্য-পোস্ট (FPTP) ব্যবস্থায় ৫১% মানুষের ভোট কার্যত ডাস্টবিনে চলে যায়। PR এই সমস্যার সমাধান করে।
২. উন্নত বিশ্বে- জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন, জাপান, দক্ষিণ কোরিয়া- প্রায় সব উন্নত গণতন্ত্রেই PR বা মিশ্র ব্যবস্থা চালু আছে। ফলে কোনো দল এককভাবে ক্ষমতার দখলদার হয়ে উঠতে পারে না।
৩.বাংলাদেশে বারবার দেখা গেছে- এক দল ক্ষমতায় আসলেই তারা পুরো রাষ্ট্রযন্ত্রকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এই রাজনৈতিক একচ্ছত্রতা ভাঙতে হলে PR ছাড়া বিকল্প নেই।

▪️যারা PR এর বিপক্ষে কথা বলে, তারা আসলে কী চায়?
তারা বলে- “PR আমাদের দেশের জন্য উপযুক্ত নয়।”

কিন্তু প্রশ্ন হলো, কোন দেশে PR একদিনে উপযুক্ত হয়ে গিয়েছিল?
সব দেশেই রাজনৈতিক সংস্কারের মাধ্যমে PR চালু হয়েছে এবং সময়ের সাথে পরিপক্কতা এসেছে।

তারা বলে- “PR আনলে অস্থিতিশীলতা হবে।”
বাস্তবতা হলো, অস্থিতিশীলতা হচ্ছে একদলীয় দখলদারিত্বের কারণে। PR চালু হলে ক্ষমতা ভাগাভাগি হবে, এবং কোনো দল আর ইচ্ছেমতো সংবিধান বা আইন নিয়ে ছেলেখেলা করতে পারবে না।

যারা PR এর বিপক্ষে, তারা আসলে সেই ৪০%-এর একচ্ছত্র আধিপত্য বজায় রাখতে চায়।
তারা গণতন্ত্র নয়, ক্ষমতার একচেটিয়া রাজনীতি রক্ষা করছে।

▪️নিম্নকক্ষে হয়তো PR এখনই সম্ভব নয় কিন্তু একটি উচ্চকক্ষ (Upper House) ও সংরক্ষিত আসনে PR ভিত্তিতে প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে। এর ফলে জনগণ তাদের প্রার্থীকেও ভোট দিতে পারবে এবং যারা হেরে যাবে তাদের ভোটগুলোও নষ্ট হবে না। রাষ্ট্রের নিয়ম-নীতি, আইন কানুন, সংবিধান পরিবর্তন, অথবা পরিবর্ধন করার ক্ষেত্রে সকল নাগরিকদের মতামত নিশ্চিত হবে। তখন আর ৪০% মানুষের মতামত ১০০% মানুষের উপর চাপিয়ে দিতে হবে না।
🔹 সংবিধান সংস্কার অথবা পরিবর্তিত,
🔹 আইন প্রণয়ন,
🔹 সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগসহ সংবিধানের সাথে সংশ্লিষ্ট কোন বিষয় পরিবর্তন করতে গেলে উচ্চকক্ষের অনুমোদন ছাড়া কার্যকর হবে না।

অন্যথায় যত সংস্কারই হোক না কেন, আবারও একটি দলের হাতে রাষ্ট্রযন্ত্রের সব ক্ষমতা কেন্দ্রীভূত হবে। তখন গণতন্ত্র নয়, বরং একদলীয় স্বৈরতন্ত্রই বারবার পুনরুত্থান ঘটাবে।
এখন সময় এসেছে- প্রকৃত অর্থে জনগণের প্রতিটি ভোটকে মূল্যায়ন করার। PR ছাড়া গণতন্ত্র কেবলই স্বৈরতন্ত্রের মুখোশ মাত্র।
বাংলাদেশ জিন্দাবাদ
ইনকিলাব জিন্দাবাদ ✊

 

লেখক: মো: নজরুল ইসলাম , রাজনীতি বিশ্লেষক

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০