সর্বশেষ :

শ্রমিক আন্দোলনে ইন্ধনের অভিযোগ প্রত্যাখ্যান সাদমার


স্টাফ রিপোর্টার
প্রকাশের সময় : নভেম্বর ৪, ২০২৬ । ৮:০৩ অপরাহ্ণ
শ্রমিক আন্দোলনে ইন্ধনের অভিযোগ প্রত্যাখ্যান সাদমার

গাজীপুরসহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের আন্দোলনে অর্থায়ন ও ইন্ধন জোগানোর অভিযোগ অস্বীকার করেছে সাদমা গ্রুপ। এ বিষয়ে প্রকাশিত প্রতিবেদনকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে প্রতিবাদ জানিয়েছে প্রতিষ্ঠানটি।

গত ২ নভেম্বর প্রকাশিত প্রতিবেদনে গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে ইন্টারস্টপ, মন্ডল ও সাদমা গ্রুপের বিরুদ্ধে শ্রমিক আন্দোলনে অর্থায়ন ও উসকানির অভিযোগ করা হয়।

প্রতিবাদপত্রে সাদমা গ্রুপ জানায়, তারা একটি অরাজনৈতিক শিল্পপ্রতিষ্ঠান। তৈরি পোশাক খাতে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনার পাশাপাশি হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে। শ্রমিক আন্দোলনে অর্থায়ন, রাজনৈতিক অস্থিতিশীলতা কিংবা নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই।

প্রতিষ্ঠানটির দাবি, চলমান শ্রমিক আন্দোলনের কারণে উৎপাদন ও রপ্তানি কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে ক্রেতাদের অর্ডার বাতিলসহ আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।

প্রতিবাদপত্রে গণমাধ্যমকে সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাইয়ের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানের সুনাম ও স্বার্থ ক্ষুণ্ন হয়- এমন সংবাদ প্রকাশিত হলে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে সাদমা গ্রুপ।

বাংলাদেশের মানচিত্র

সর্বশেষ সংবাদ
শিক্ষার্থীদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে যুক্তরাষ্ট্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ত্রিপক্ষীয় চুক্তি◆কাশিমপুর কারাগারে কয়েদীর মৃত্যু◆ময়মনসিংহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা শুরু, অংশ নিচ্ছেন ৫১৯ শিক্ষার্থী◆মজুরি বোর্ডের প্রতি আস্থা রেখে সব শ্রমিককে কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান◆আইনশৃঙ্খলা বাহিনীকে সংযত থাকার নির্দেশ দিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী◆জামায়াতের ৭৭টি জেলা ও মহানগর শাখার আমিরের নাম ঘোষণা◆যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর আবদুল এল-সাইয়েদ, সাক্ষাতের প্রত্যাশা সাদিক কায়েমের◆শ্রমিক আন্দোলনে ইন্ধনের অভিযোগ প্রত্যাখ্যান সাদমার◆