সর্বশেষ :

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার ডিআইজি আশিক সাঈদ


স্টাফ রিপোর্টার
প্রকাশের সময় : নভেম্বর ৩, ২০২৬ । ১০:১৮ অপরাহ্ণ
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার ডিআইজি আশিক সাঈদ

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার ডিআইজি আশিক সাঈদ

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন ডিআইজি মো. আশিক সাঈদ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এ পদে পদায়ন করা হয়েছে।

মো. আশিক সাঈদ বাংলাদেশ পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি ২০২৬ সালের জুলাই মাসে রাজশাহী রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া পুলিশ সদর দপ্তরের ডিআইজিসহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

শিল্পাঞ্চল অধ্যুষিত গাজীপুর মহানগরে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং নাগরিকদের পুলিশি সেবা নিশ্চিত করার ক্ষেত্রে নতুন কমিশনারের দায়িত্বকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

বিশেষ করে গাজীপুরের শিল্প-কারখানার নিরাপত্তা নিশ্চিত করা, শ্রমিক অসন্তোষ মোকাবিলা, অপরাধ দমন এবং মহানগরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা জোরদার করার ক্ষেত্রে নতুন কমিশনারের ভূমিকা নিয়ে প্রত্যাশা রয়েছে।

নতুন কমিশনারের নেতৃত্বে গাজীপুর মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনবান্ধব পুলিশি সেবা আরও গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট মহল।

###

বাংলাদেশের মানচিত্র

সর্বশেষ সংবাদ