জাতীয় বিশ্ববিদ্যালয়ে ড. নজীবুর রহমানের স্মরণে শোকসভা
রাষ্ট্রপতির সঙ্গে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী আহত, ফুটওভার ব্রিজ দাবি
গাজীপুরে ৭ দিনের মধ্যে গার্মেন্টস মজুরি বোর্ডের গেজেট: শ্রমমন্ত্রী
ঝিনাইদহে এপেক্স ভেটেরিনারি মেডিকেল ইন্সটিটিউটকে ৫০ হাজার টাকা জরিমান
গাজীপুরে অ্যাপোলো পেট ক্লিনিক পরিদর্শন করলেন কামরুল হাসান মিলন এমপি
২৯ অক্টোবর এইচএসসি ও সমমানের ফল, জানাল আন্তঃশিক্ষা বোর্ড
মাদক ও হতাশা প্রতিরোধে খেলাধুলার প্রসার জরুরি: মির্জা ফখরুল
রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবি
সাংবাদিক হত্যা ও মামলা হয়রানির প্রতিবাদে শ্রীপুরে মানববন্ধন

রাষ্ট্রপতির সঙ্গে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ: গবেষণা ও অর্জনের প্রশংসা
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) আচার্য ও মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান এক সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার সকালে রাষ্ট্রপতির কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক নানা অর্জন, গবেষণা অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা রাষ্ট্রপতির কাছে তুলে ধরা হয়।
উপাচার্যের নেতৃত্বে প্রতিনিধি দলের সাক্ষাৎ
সাক্ষাৎকালে উপাচার্যের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। প্রতিনিধি দলে আরও ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ জাহিদুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ এবং রেজিস্ট্রার মোঃ আব্দুল্লাহ মৃধা।
গবেষণা ও জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব
সাক্ষাতে উপাচার্য জানান, শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে গাকৃবি ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে। বিশেষ করে সম্প্রতি বাংলাদেশে প্রথমবার আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এ দেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাথে প্রতিযোগিতা করে গাকৃবি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। এছাড়াও আন্তর্জাতিক বিভিন্ন র্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়ের জাতীয় পর্যায়ের শীর্ষস্থান ও বৈশ্বিক সাফল্যের কথাও তুলে ধরা হয়।
কৃষি রূপান্তর ও প্রযুক্তি সম্প্রসারণের উদ্যোগ
উপাচার্য জানান, ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্যচাহিদা মেটাতে এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় উপকূলীয় ও লবণাক্ততা-সহনশীল ফসলের জাত উদ্ভাবনে জোর দেওয়া হচ্ছে। পাশাপাশি মাঠপর্যায়ে কৃষি প্রযুক্তি পৌঁছে দিতে দুটি ‘টেকনোলজি ভিলেজ’ অধিক জনবহুল এলাকায় স্থানান্তর ও বহুমুখীকরণের কাজ চলছে। উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়নে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন এবং ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশনের উদ্যোগও অব্যাহত রয়েছে।
শিক্ষাবান্ধব পরিবেশ ও সমাবর্তনে আমন্ত্রণ
২০২৪ সালের জুলাই-পরবর্তী প্রেক্ষাপটে শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব দিয়ে একটি অংশগ্রহণমূলক ও সৌহার্দ্যপূর্ণ শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার বিষয়ে আলোকপাত করা হয়। সার্বিক অগ্রগতি শুনে মহামান্য রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন এবং দেশের কৃষি ও গবেষণায় গাকৃবিকে আরও বলিষ্ঠ ভূমিকা রাখার পরামর্শ দেন।
একই সঙ্গে রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়টি পরিদর্শনের আগ্রহ প্রকাশ করেন এবং আগামী ১৮ মার্চ ২০২৭ তারিখে অনুষ্ঠিতব্য গাকৃবির পঞ্চম সমাবর্তনে সভাপতি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেন।
আপনার মতামত লিখুন :