২৯ অক্টোবর এইচএসসি ও সমমানের ফল, জানাল আন্তঃশিক্ষা বোর্ড
মাদক ও হতাশা প্রতিরোধে খেলাধুলার প্রসার জরুরি: মির্জা ফখরুল
রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবি
সাংবাদিক হত্যা ও মামলা হয়রানির প্রতিবাদে শ্রীপুরে মানববন্ধন
শিল্পবর্জ্যে দূষিত লবলং খাল, বিপাকে শ্রীপুরের কৃষক
এক ক্লিকেই মিলবে দরকারি সব সমাধান, ইন্টারনেটের ১০টি ফ্রি ওয়েবসাইট
শ্রীপুরের বেলতলীতে মাদক বিস্তারের অভিযোগ, তদন্তের দাবি এলাকাবাসীর
আত্মতুষ্টি নয়, আলিমে সাফল্য ধরে রাখতে চাই তিন গুণ বেশি মেহনত – নূরুল ইসলাম সাদ্দাম
গাজীপুরে তিন দিনের ব্যবধানে দুই ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড
আন্তঃবিশ্ববিদ্যালয় ছাত্রী ফুটবলে চ্যাম্পিয়ন জাতীয় বিশ্ববিদ্যালয়

এইচএসসি পরীক্ষার ফল ২৯ অক্টোবর, অপেক্ষার অবসান হতে যাচ্ছে শিক্ষার্থীদের, জানাল আন্তঃশিক্ষা বোর্ড
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ২৯ অক্টোবর, বৃহস্পতিবার প্রকাশ করা হবে। শনিবার (২৪ অক্টোবর) রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে ফল প্রকাশের এ তারিখ জানানো হয়েছে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
এর আগে ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশের সম্ভাব্য সময় উল্লেখ করে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছিল শিক্ষা বোর্ডগুলো। পরবর্তী সময়ে ২৯ অক্টোবর ফল প্রকাশের দিন নির্ধারণ করা হয়।
চলতি বছরের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা গত ২ জুলাই সারা দেশে একযোগে শুরু হয়। দেশের সব শিক্ষা বোর্ডের অধীনে নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেওয়ার জন্য নিবন্ধিত ছিলেন। তবে পরীক্ষা চলাকালে বিভিন্ন কারণে কিছুসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ৮ আগস্ট লিখিত পরীক্ষা শেষ হয়। এরপর ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষাও সম্পন্ন করা হয়।
এদিকে, বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি বিষয়ের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছিল। পরবর্তী সময়ে নতুন সময়সূচি অনুযায়ী স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে গত ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষাও শেষ হয়।
ফল প্রকাশের নির্ধারিত তারিখ ঘনিয়ে আসায় পরীক্ষার্থীদের মধ্যে ফলাফল নিয়ে অপেক্ষা ও আগ্রহ তৈরি হয়েছে। ২৯ অক্টোবর ফল প্রকাশের পর সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর নির্ধারিত পদ্ধতিতে শিক্ষার্থীরা নিজেদের ফলাফল জানতে পারবেন।
আপনার মতামত লিখুন :