এক ক্লিকেই মিলবে দরকারি সব সমাধান, ইন্টারনেটের ১০টি ফ্রি ওয়েবসাইট
শ্রীপুরের বেলতলীতে মাদক বিস্তারের অভিযোগ, তদন্তের দাবি এলাকাবাসীর
আত্মতুষ্টি নয়, আলিমে সাফল্য ধরে রাখতে চাই তিন গুণ বেশি মেহনত – নূরুল ইসলাম সাদ্দাম
গাজীপুরে তিন দিনের ব্যবধানে দুই ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড
আন্তঃবিশ্ববিদ্যালয় ছাত্রী ফুটবলে চ্যাম্পিয়ন জাতীয় বিশ্ববিদ্যালয়
শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতার বাস্তব প্রয়োগ নিশ্চিত করতে হবে: বাউবি উপাচার্য
গ্রামীণ অবকাঠামো উন্নয়নে আঞ্চলিক বৈষম্য দূর করার তাগিদ
গাজীপুরে চার শতাধিক পূজামণ্ডপে জেলা পরিষদের উপহারসামগ্রী বিতরণ
বঙ্গভঙ্গ: শোষণ ও বঞ্চনার ঐতিহাসিক ক্ষণ
দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়কে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গাজীপুরের চার শতাধিক পূজামণ্ডপে উপহারসামগ্রী বিতরণ করেছে জেলা পরিষদ। দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়া এবং মন্দিরসংশ্লিষ্ট ব্যক্তিদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক ও গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু। এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোবারক হোসেন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে এবং মন্দিরসংশ্লিষ্ট ব্যক্তিদের পাশে থাকতে জেলা পরিষদের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জেলা পরিষদের প্রশাসক ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এবার পূজার উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। জেলা পরিষদের ইতিহাসে এ ধরনের উদ্যোগ এবারই প্রথম। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
আজ থেকে মূল দুর্গোৎসব চলবে আরও পাঁচ দিন – ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে। তবে তিথি ও পূজার আচার পালনে পঞ্জিকাভেদে সামান্য পার্থক্য থাকতে পারে।
বাংলাদেশে গতকাল ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু হয়েছে।
মহাসপ্তমী ১৭–১৮ অক্টোবর, শনি–রবিবার, মহাষ্টমী ১৯ অক্টোবর, সোমবার, মহানবমী ২০ অক্টোবর, মঙ্গলবার, বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জন ২১ অক্টোবর, বুধবার।
আপনার মতামত লিখুন :