বঙ্গভঙ্গ: শোষণ ও বঞ্চনার ঐতিহাসিক ক্ষণ
দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়কে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
ময়মনসিংহে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে জামায়াতের মতবিনিময় সভা
গাজীপুরে জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত
বাপাজসের নতুন সভাপতি ড. মহিউদ্দিন, সম্পাদক শিবলী সাংগঠনিক আল-আমিন খান
নিরাপদ খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় বিজ্ঞানীদের ভূমিকা প্রশংসনীয়
গাজীপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নগদ অর্থ প্রদান
উচ্চশিক্ষিত তরুণদের কর্মসংস্থান ও গবেষণায় গুরুত্ব দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী
বিদেশি ছাগল পালনে তাক লাগিয়েছেন শ্রীপুরের ফরিদ, বছরে আয় ১৫ লাখ

ময়মনসিংহ জেলা জামায়াতের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) রাত ৯টায় নগরীর একটি অভিজাত রেস্তোরাঁয় এ সভা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ জেলা জামায়াতের আমির মো. আব্দুল করিমের সভাপতিত্ব সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর জামায়াতের আমির মাওলানা কামরুল আহসান এমরুল, জেলা জামায়াতের নায়েবে আমির কামরুল হাসান মিলন এমপি, মহানগর জামায়াতের নায়েবে আমির আসাদুজ্জামান সোহেল, সেক্রেটারি শহীদুল্লাহ কায়সার, সহকারী সেক্রেটারি আনোয়ার হাসান সুজন ও মাহবুবুল হাসান শামীম এবং সাংগঠনিক সম্পাদক আল হেলাল তালুকদার।
সভায় আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্যাপন, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি ও সামাজিক ঐক্য জোরদারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় হিন্দু সম্প্রদায়ের নেতারা তাঁদের মতামত ও প্রত্যাশা তুলে ধরেন।
বক্তারা বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ শান্তিপূর্ণ সমাজের অন্যতম ভিত্তি। সব ধর্মের মানুষের নিজ নিজ ধর্মীয় উৎসব নির্বিঘ্নে পালনের পরিবেশ নিশ্চিত করা সবার সম্মিলিত দায়িত্ব। দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।
ময়মনসিংহ জেলা পূজা উদ্যাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শংকর সাহা বলেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখা জরুরি। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতে হবে। সামাজিক শান্তি বজায় রাখতে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে নিয়মিত যোগাযোগ, পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি। এ ক্ষেত্রে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় হিন্দু সম্প্রদায়ের নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জগদীস সরকার, নারায়ণ চন্দ্র দে, দিলীপ লাল সাহা, মানিক সরকার, অ্যাডভোকেট মিলন কান্তি সরকার, অ্যাডভোকেট তপন দে, অ্যাডভোকেট প্রশান্ত দাস চন্দন ও প্রণব সাহা।
আপনার মতামত লিখুন :