বঙ্গভঙ্গ: শোষণ ও বঞ্চনার ঐতিহাসিক ক্ষণ
দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়কে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
ময়মনসিংহে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে জামায়াতের মতবিনিময় সভা
গাজীপুরে জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত
বাপাজসের নতুন সভাপতি ড. মহিউদ্দিন, সম্পাদক শিবলী সাংগঠনিক আল-আমিন খান
নিরাপদ খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় বিজ্ঞানীদের ভূমিকা প্রশংসনীয়
গাজীপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নগদ অর্থ প্রদান
উচ্চশিক্ষিত তরুণদের কর্মসংস্থান ও গবেষণায় গুরুত্ব দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী
বিদেশি ছাগল পালনে তাক লাগিয়েছেন শ্রীপুরের ফরিদ, বছরে আয় ১৫ লাখ

দেশে দুর্নীতি, অনিয়ম ও দলীয়করণ বেড়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বর্তমান সরকার গণভোটকে অস্বীকার করছে এবং জুলাই সনদ বাস্তবায়ন করছে না। এভাবে চলতে থাকলে সরকারের পরিণতিও আগের সরকারের মতো হতে পারে।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ৭টায় টঙ্গীর শহীদ আব্দুল মালেক মিলনায়তনে গাজীপুর মহানগর জামায়াত আয়োজিত ২০২৬ সালের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ২০২৪ সালে মানুষের প্রত্যাশা ছিল বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা। কিন্তু বর্তমান সময়ে বৈষম্যের নতুন মাত্রা যুক্ত হচ্ছে। তিনি রুকনদের ইসলামী আদর্শ ধারণ, নৈতিকতা বজায় রাখা, সুদ থেকে বিরত থাকা এবং মানুষের সঙ্গে উত্তম আচরণের আহ্বান জানান।
আগামী স্থানীয় নির্বাচনে জামায়াতকে বিজয়ী করতে নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশ ও জাতির প্রত্যাশা পূরণে জামায়াতকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য উপাধ্যক্ষ আব্দুর রউফ, মাওলানা শাহজাহান, মাওলানা দেলোয়ার হোসেন, ড. খলিলুর রহমান মাদানি, সাবেক জেলা আমির আবুল হাশেম খান ও জেলা আমির ড. জাহাঙ্গীর আলম।
এ ছাড়াও উপস্থিত ছিলেন ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মহানগর জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক সালাহউদ্দিন আইউবী এমপি, মহানগর মহিলা জামায়াতের সেক্রেটারি আমেনা বেগম, নায়েবে আমির খায়রুল হাসান, মুহাম্মদ হোসেন আলী, মহানগর সেক্রেটারি আ স ম ফারুক, সহকারী সেক্রেটারি আফজাল হোসেন, মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে দারসুল কোরআন পেশ করেন মাওলানা আব্দুল হালিম। পরে ইসলামী সংগীত পরিবেশন করেন দেশীয় সাহিত্য সাংস্কৃতিক সংসদের শিল্পীরা।
আপনার মতামত লিখুন :