নারী পোশাকশ্রমিকদের অধিকার ও সম্ভাবনা নিয়ে গাজীপুরে সাংবাদিকদের কর্মশালা
শুধু কেনাবেচা নয়, উদ্যোক্তাদের উৎপাদনে এগিয়ে আসতে হবে – মুহাম্মদ শহিদুল ইসলাম
মানবিক আচরণই আধুনিক প্রশাসনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য: প্রধানমন্ত্রী
সমবায় আন্দোলনে কমবে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য: রিজভী
‘করবো সমবায়, গড়বো দেশ’ প্রতিপাদ্যে গাজীপুরে সমবায় দিবস পালিত
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ৭ নভেম্বরের গুরুত্ব অপরিসীম: গাকৃবি উপাচার্য
শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায় নিলেন জিএমপি কমিশনার ইসরাইল হাওলাদার
‘দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ’: ৭ নভেম্বরের সমাবেশে তারেক রহমান
সাংবাদিকদের আপত্তিতে CFVA অ্যাওয়ার্ডে থাকছেন না পরীমণি
গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষায় ২২২ প্রতিষ্ঠানের ১,৭০০ শিক্ষার্থী

কুরআন-সুন্নাহর আলোকে সততা, নিষ্ঠা ও আমানতদারিতার সঙ্গে ব্যবসা পরিচালনা এবং উৎপাদনমুখী শিল্প গড়ে দেশের অর্থনীতিতে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামিক বিজনেস ফোরামের (আইবিডব্লিউএফ) কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম।
রোববার (৯ নভেম্বর) দুপুরে গাজীপুর মহানগর আইবিডব্লিউএফের উদ্যোগে বিআইডিসি রোডের সোনার তরী কমিউনিটি সেন্টারে আয়োজিত ব্যবসায়ী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
গাজীপুর মহানগর সভাপতি মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে এবং মহানগর অফিস সম্পাদক মাওলানা তাজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি ডা. আনোয়ারুল আজীম ও কেন্দ্রীয় এমসি সদস্য আলীমুল এহছান চৌধুরী।
প্রধান অতিথি বলেন, ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক সমৃদ্ধি ইসলামের দৃষ্টিতে গুরুত্বপূর্ণ। সাহাবিদের ব্যবসায়িক জীবন থেকে শিক্ষা নিয়ে উদ্যোক্তাদের হালাল উপার্জন, সততা ও নৈতিকতার ভিত্তিতে ব্যবসা পরিচালনা করতে হবে। শুধু খুচরা ও পাইকারি কেনাবেচায় সীমাবদ্ধ না থেকে উৎপাদনমুখী শিল্পে বিনিয়োগ এবং নিজস্ব ব্র্যান্ড তৈরিতে এগিয়ে আসতে হবে। কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও ব্র্যান্ডিংয়ের মাধ্যমে পণ্যের মূল্য বহুগুণ বাড়ানো সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আইবিডব্লিউএফের প্রতিষ্ঠার ইতিহাস, সদস্যদের শিল্প পরিদর্শন, চীন ও তুরস্কে প্রশিক্ষণ সফর এবং লাইফ মেম্বারদের বিভিন্ন সুযোগ-সুবিধার বিষয়েও আলোচনা করেন।
অনুষ্ঠানের শুরুতে মাওলানা আব্দুল আজিজ পবিত্র কুরআন তিলাওয়াত এবং হাসান মাহমুদ রানা নাতে রাসুল পরিবেশন করেন।
এ সময় উদ্যোক্তাদের মধ্যে বক্তব্য ও অভিজ্ঞতা বিনিময় করেন মোসাম্মৎ নাহার বেগম, মো. শরীফ উদ্দিন, গ্রীনটেক পাইরোলাইসিসের প্রতিনিধি মো. জাহাঙ্গীর আলম মজুমদার, সুলাইমান খোকন ও মো. শাহজাহান। আরও বক্তব্য রাখেন ঢাকা উত্তর অঞ্চলের আমির হোসাইন এবং শিল্প ও বাণিজ্য বিষয়ক প্রতিনিধি মো. বেলাল হোসাইন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেট্রো সদর সভাপতি মো. আসাদুজ্জামান, বাসন থানা সভাপতি আ. ওয়াহাবসহ গাজীপুর মহানগরের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী ও উদ্যোক্তারা।
পরিশেষে বক্তারা সততা, নিষ্ঠা ও আমানতদারিতার সঙ্গে ব্যবসা পরিচালনা এবং উৎপাদনমুখী শিল্প বিকাশের মাধ্যমে দেশের অর্থনীতিকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :