সর্বশেষ :

গাজীপুর জেলা জামায়াতের নতুন আমীর মাওলানা শেফাউল হকের শপথ গ্রহণ


স্টাফ রিপোর্টার
প্রকাশের সময় : নভেম্বর ৭, ২০২৬ । ১১:২৭ পূর্বাহ্ণ
গাজীপুর জেলা জামায়াতের নতুন আমীর মাওলানা শেফাউল হকের শপথ গ্রহণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলা শাখার নবনির্বাচিত আমীর হিসেবে শপথ গ্রহণ করেছেন মাওলানা মো. শেফাউল হক। শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় গাজীপুর ড্রিম কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে তিনি নতুন সেশনের জন্য জেলা আমীরের দায়িত্ব গ্রহণ করেন।

শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা উত্তর অঞ্চলের পরিচালক উপাধ্যক্ষ আব্দুর রব। তিনি নবনির্বাচিত জেলা আমীরকে শপথবাক্য পাঠ করান।

অনুষ্ঠানে দারসুল কোরআন পেশ করেন ঢাকা উত্তর অঞ্চলের টিম সদস্য মাওলানা মো. দেলোয়ার হোসেন। উদ্বোধনী বক্তব্য দেন গাজীপুর জেলা জামায়াতের নায়েবে আমীর মোহাম্মদ আব্দুল হাকিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সহকারী অঞ্চল পরিচালক ড. মাওলানা মো. খলিলুর রহমান মাদানী, কেন্দ্রীয় শূরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের সাবেক আমীর অধ্যাপক মো. জামাল উদ্দিন।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের গাজীপুর মহানগর সভাপতি ইয়াছিন আরাফাত ও গাজীপুর জেলা সভাপতি ইঞ্জিনিয়ার ইসমাঈল পাঠান।

শপথ গ্রহণ অনুষ্ঠানে জামায়াতের জেলা ও উপজেলা পর্যায়ের মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য, পৌরসভা পর্যায়ের দায়িত্বশীল, ইউনিয়ন আমীর ও সভাপতি এবং পৌরসভার ওয়ার্ড সভাপতিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

নবনির্বাচিত আমীর মাওলানা মো. শেফাউল হককে অভিনন্দন জানিয়ে বক্তারা বলেন, সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়ন এবং আর্তমানবতার সেবায় নবনির্বাচিত নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। গাজীপুর জেলায় ইসলামী আন্দোলনের দাওয়াত আরও বেগবান করা এবং সংগঠনের নীতিনির্ধারিত কর্মসূচি সফল করতে সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

বাংলাদেশের মানচিত্র

সর্বশেষ সংবাদ
‘দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ’: ৭ নভেম্বরের সমাবেশে তারেক রহমান◆সাংবাদিকদের আপত্তিতে CFVA অ্যাওয়ার্ডে থাকছেন না পরীমণি◆গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষায় ২২২ প্রতিষ্ঠানের ১,৭০০ শিক্ষার্থী◆ডুয়েটে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত◆তুরাগ শিল্পীগোষ্ঠীর অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত◆গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান◆ন্যায্য মজুরি ও অধিকার প্রতিষ্ঠায় ১০ দফা দাবি, জাতীয় গার্মেন্টস শ্রমিক কনভেনশন অনুষ্ঠিত◆গাজীপুর জেলা জামায়াতের নতুন আমীর মাওলানা শেফাউল হকের শপথ গ্রহণ◆গাজীপুর মহানগর জামায়াতের নতুন আমীর হিসাবে শপথ নিলেন মো: খায়রুল হাসান◆শিক্ষার্থীদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে যুক্তরাষ্ট্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ত্রিপক্ষীয় চুক্তি◆কাশিমপুর কারাগারে কয়েদীর মৃত্যু◆ময়মনসিংহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা শুরু, অংশ নিচ্ছেন ৫১৯ শিক্ষার্থী◆