সর্বশেষ :

তুরাগ শিল্পীগোষ্ঠীর অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত


তা'মীরুল মিল্লাত (টঙ্গী) প্রতিনিধি
প্রকাশের সময় : নভেম্বর ৭, ২০২৬ । ৬:১৫ অপরাহ্ণ
তুরাগ শিল্পীগোষ্ঠীর অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

তুলি উৎসব ও কালচারাল হান্ট প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের সংবর্ধনা, অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করেছে তুরাগ শিল্পীগোষ্ঠী।

শনিবার (৭ নভেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে রাজধানীর শহীদ মালেক অডিটোরিয়ামে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

তুরাগ শিল্পীগোষ্ঠীর পরিচালক আরিফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সসাসের পরিচালক জাকির হোসাইন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তানজিমুল উম্মাহ আলিম মাদ্রাসার পরিচালক হাফেজ আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন টাকসুর ভিপি মঈনুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে জাকির হোসাইন দেশের বিদ্যমান শিক্ষাব্যবস্থার সমালোচনা করে বলেন, বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় তরুণদের কর্মসংস্থানের উপযোগী হতে ৩০ বছর পর্যন্ত সময় লেগে যাচ্ছে। অথচ উন্নত বিশ্বে ২৪ বছরের মধ্যেই একজন তরুণ স্বাবলম্বী হয়ে ওঠেন। এ প্রক্রিয়ায় মাদ্রাসাশিক্ষার্থীরাও পিছিয়ে পড়ছেন। দেশের সার্বিক অগ্রগতির জন্য বর্তমান শিক্ষাকাঠামোর দ্রুত সংস্কার প্রয়োজন।

প্রধান আলোচক হাফেজ আব্দুল্লাহ আল মামুন বলেন, ইসলামি সংস্কৃতির বিকাশ ও চর্চার মাধ্যমেই দেশ ও জাতির প্রকৃত কল্যাণ সম্ভব। জাতীয় পর্যায়ে ইসলামি মূল্যবোধ ছড়িয়ে দিতে তুরাগ শিল্পীগোষ্ঠী প্রশংসনীয় ভূমিকা পালন করছে।

বিশেষ অতিথি মঈনুল ইসলাম বলেন, পাশ্চাত্য ও আধিপত্যবাদী সংস্কৃতির প্রভাবে দেশের নিজস্ব নৈতিকতা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ প্রভাব থেকে বেরিয়ে এসে দৈনন্দিন জীবনে নৈতিক ও ইসলামি সংস্কৃতির চর্চা বাড়াতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষক মাওলানা সাঈদ, টাকসুর জিএস ফুয়াদ এবং টাকসুর সাবেক ভিপি আব্দুল আলিম।

আলোচনা সভা শেষে তুলি উৎসব ও কালচারাল হান্ট প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণ ও সংবর্ধনা শেষে বিকেল ৪টা ৩০ মিনিটে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

বাংলাদেশের মানচিত্র

সর্বশেষ সংবাদ
‘দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ’: ৭ নভেম্বরের সমাবেশে তারেক রহমান◆সাংবাদিকদের আপত্তিতে CFVA অ্যাওয়ার্ডে থাকছেন না পরীমণি◆গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষায় ২২২ প্রতিষ্ঠানের ১,৭০০ শিক্ষার্থী◆ডুয়েটে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত◆তুরাগ শিল্পীগোষ্ঠীর অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত◆গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান◆ন্যায্য মজুরি ও অধিকার প্রতিষ্ঠায় ১০ দফা দাবি, জাতীয় গার্মেন্টস শ্রমিক কনভেনশন অনুষ্ঠিত◆গাজীপুর জেলা জামায়াতের নতুন আমীর মাওলানা শেফাউল হকের শপথ গ্রহণ◆গাজীপুর মহানগর জামায়াতের নতুন আমীর হিসাবে শপথ নিলেন মো: খায়রুল হাসান◆শিক্ষার্থীদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে যুক্তরাষ্ট্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ত্রিপক্ষীয় চুক্তি◆কাশিমপুর কারাগারে কয়েদীর মৃত্যু◆ময়মনসিংহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা শুরু, অংশ নিচ্ছেন ৫১৯ শিক্ষার্থী◆