সর্বশেষ :

গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান


স্টাফ রিপোর্টার
প্রকাশের সময় : নভেম্বর ৭, ২০২৬ । ৩:৪২ অপরাহ্ণ
গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

গাজীপুরে যথাযোগ্য মর্যাদা ও তাৎপর্যের মধ্য দিয়ে  জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের নাটমন্দিরে শনিবার (৭ নভেম্বর) সকালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন গাজীপুরের পুলিশ সুপার মো. জসিম উদ্দিন, সিভিল সার্জন ডা. মামুনুর রশিদ, গাজীপুর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সালমা আক্তার, গাজীপুর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক জবিউল্লাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা।

আলোচনা সভায় বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বর সংঘটিত সিপাহি-জনতার বিপ্লবের ঐতিহাসিক তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরেন। এ সময় তাঁরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

###

বাংলাদেশের মানচিত্র

সর্বশেষ সংবাদ
‘দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ’: ৭ নভেম্বরের সমাবেশে তারেক রহমান◆সাংবাদিকদের আপত্তিতে CFVA অ্যাওয়ার্ডে থাকছেন না পরীমণি◆গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষায় ২২২ প্রতিষ্ঠানের ১,৭০০ শিক্ষার্থী◆ডুয়েটে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত◆তুরাগ শিল্পীগোষ্ঠীর অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত◆গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান◆ন্যায্য মজুরি ও অধিকার প্রতিষ্ঠায় ১০ দফা দাবি, জাতীয় গার্মেন্টস শ্রমিক কনভেনশন অনুষ্ঠিত◆গাজীপুর জেলা জামায়াতের নতুন আমীর মাওলানা শেফাউল হকের শপথ গ্রহণ◆গাজীপুর মহানগর জামায়াতের নতুন আমীর হিসাবে শপথ নিলেন মো: খায়রুল হাসান◆শিক্ষার্থীদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে যুক্তরাষ্ট্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ত্রিপক্ষীয় চুক্তি◆কাশিমপুর কারাগারে কয়েদীর মৃত্যু◆ময়মনসিংহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা শুরু, অংশ নিচ্ছেন ৫১৯ শিক্ষার্থী◆