সর্বশেষ :

‘করবো সমবায়, গড়বো দেশ’ প্রতিপাদ্যে গাজীপুরে সমবায় দিবস পালিত


স্টাফ রিপোর্টার
প্রকাশের সময় : নভেম্বর ৮, ২০২৬ । ৬:৪২ অপরাহ্ণ
‘করবো সমবায়, গড়বো দেশ’ প্রতিপাদ্যে গাজীপুরে সমবায় দিবস পালিত

“করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬। দিবসটি উপলক্ষ্যে জেলা সমবায় কার্যালয় ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (৮ নভেম্বর) গাজীপুরের বঙ্গতাজ অডিটোরিয়ামে এই আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. রকিবুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শাহ্ শিবলী সাদিক, গাজীপুর জেলা সমবায় ইউনিয়ন লিমিটেডের সভাপতি এ্যাডভোকেট মেহেদী হাসান এলিস।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন গাজীপুর জেলা সমবায় কর্মকর্তা আরিফা সুলতানা শিখা।

আলোচনা সভায় বক্তারা দেশের সার্বিক অর্থনীতিকে গতিশীল করতে এবং স্বাবলম্বী সমাজ গঠনে সমবায়ের গুরুত্ব তুলে ধরে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানান। অনুষ্ঠানে সমবায় বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় সমবায়ী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

###

বাংলাদেশের মানচিত্র

সর্বশেষ সংবাদ
সমবায় আন্দোলনে কমবে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য: রিজভী◆‘করবো সমবায়, গড়বো দেশ’ প্রতিপাদ্যে গাজীপুরে সমবায় দিবস পালিত◆দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ৭ নভেম্বরের গুরুত্ব অপরিসীম: গাকৃবি উপাচার্য◆শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায় নিলেন জিএমপি কমিশনার ইসরাইল হাওলাদার◆‘দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ’: ৭ নভেম্বরের সমাবেশে তারেক রহমান◆সাংবাদিকদের আপত্তিতে CFVA অ্যাওয়ার্ডে থাকছেন না পরীমণি◆গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষায় ২২২ প্রতিষ্ঠানের ১,৭০০ শিক্ষার্থী◆ডুয়েটে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত◆তুরাগ শিল্পীগোষ্ঠীর অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত◆গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান◆ন্যায্য মজুরি ও অধিকার প্রতিষ্ঠায় ১০ দফা দাবি, জাতীয় গার্মেন্টস শ্রমিক কনভেনশন অনুষ্ঠিত◆গাজীপুর জেলা জামায়াতের নতুন আমীর মাওলানা শেফাউল হকের শপথ গ্রহণ◆গাজীপুর মহানগর জামায়াতের নতুন আমীর হিসাবে শপথ নিলেন মো: খায়রুল হাসান◆