সর্বশেষ :

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ৭ নভেম্বরের গুরুত্ব অপরিসীম: গাকৃবি উপাচার্য


স্টাফ রিপোর্টার
প্রকাশের সময় : নভেম্বর ৮, ২০২৬ । ১২:৫২ অপরাহ্ণ
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ৭ নভেম্বরের গুরুত্ব অপরিসীম: গাকৃবি উপাচার্য

যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। ছাত্রকল্যাণ বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ।

এ সময় উপস্থিত ছিলেন পরিকল্পনা ও উন্নয়ন বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. আব্দুল বাছেত মিয়া, গবেষণা বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. মসিউল ইসলাম, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম, রেজিস্ট্রার মো. আবদুল্লাহ মৃধা, বিভিন্ন হলের প্রভোস্ট, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে দিবসটির ঐতিহাসিক প্রেক্ষাপট, তাৎপর্য ও জাতীয় জীবনে এর গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন উপাচার্যসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ অধ্যায়। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এ দিবসের গুরুত্ব অপরিসীম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছে ক্ষমতা কখনোই মুখ্য ছিল না; বরং সিপাহি-জনতার ঐক্যবদ্ধ শক্তির মধ্য দিয়ে মুক্তিলাভের পর জনগণের অর্পিত দায়িত্বকে তিনি দেশসেবার সুযোগ হিসেবে গ্রহণ করেছিলেন।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেশ গড়ার স্বপ্ন, আদর্শ ও জনকল্যাণের অঙ্গীকার বাস্তবায়নে তাঁদের উত্তরসূরি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করে যাচ্ছেন। তাঁর সরকারের খাল খনন, বৃক্ষরোপণ, কৃষক কার্ড প্রবর্তন ও কৃষি উন্নয়নমূলক কর্মসূচি দেশের অর্থনীতি এবং গ্রামীণ জীবনমানের উন্নয়নে ভূমিকা রাখছে।

‘এখন সময় এসেছে দেশ গড়ার’- এ প্রত্যয় ব্যক্ত করে উপাচার্য বলেন, সমৃদ্ধ, স্বনির্ভর ও মর্যাদাশীল বাংলাদেশ গড়ে তোলা শুধু সরকারের একার দায়িত্ব নয়; এটি প্রতিটি নাগরিকের দায়িত্ব। দেশ গঠনে দল-মতনির্বিশেষে সবার আন্তরিক সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। বিশেষ করে তরুণ প্রজন্মকে দেশের ইতিহাস, ঐতিহ্য ও মুক্তির সংগ্রামের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জ্ঞান, মেধা, সততা ও কর্মনিষ্ঠার মাধ্যমে দেশ গঠনে আত্মনিয়োগ করতে হবে।

আলোচনা সভায় অন্যান্য বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনাপ্রবাহ, জাতীয় ঐক্য, দেশপ্রেম এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সমুন্নত রাখার গুরুত্ব তুলে ধরেন।

আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে চারটি শ্রেণিতে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপাচার্য।

অনুষ্ঠানের সভাপতি ও ছাত্রকল্যাণ বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হানের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

বাংলাদেশের মানচিত্র

সর্বশেষ সংবাদ
সমবায় আন্দোলনে কমবে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য: রিজভী◆‘করবো সমবায়, গড়বো দেশ’ প্রতিপাদ্যে গাজীপুরে সমবায় দিবস পালিত◆দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ৭ নভেম্বরের গুরুত্ব অপরিসীম: গাকৃবি উপাচার্য◆শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায় নিলেন জিএমপি কমিশনার ইসরাইল হাওলাদার◆‘দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ’: ৭ নভেম্বরের সমাবেশে তারেক রহমান◆সাংবাদিকদের আপত্তিতে CFVA অ্যাওয়ার্ডে থাকছেন না পরীমণি◆গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষায় ২২২ প্রতিষ্ঠানের ১,৭০০ শিক্ষার্থী◆ডুয়েটে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত◆তুরাগ শিল্পীগোষ্ঠীর অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত◆গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান◆ন্যায্য মজুরি ও অধিকার প্রতিষ্ঠায় ১০ দফা দাবি, জাতীয় গার্মেন্টস শ্রমিক কনভেনশন অনুষ্ঠিত◆গাজীপুর জেলা জামায়াতের নতুন আমীর মাওলানা শেফাউল হকের শপথ গ্রহণ◆গাজীপুর মহানগর জামায়াতের নতুন আমীর হিসাবে শপথ নিলেন মো: খায়রুল হাসান◆