সর্বশেষ :

সমবায় আন্দোলনে কমবে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য: রিজভী


স্টাফ রিপোর্টার
প্রকাশের সময় : নভেম্বর ৮, ২০২৬ । ৭:৫০ অপরাহ্ণ
সমবায় আন্দোলনে কমবে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য: রিজভী

সমবায় আন্দোলনের মাধ্যমে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে কৃষক ও উৎপাদনকারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, অর্থনৈতিক বৈষম্য নিরসন ও সামাজিক অগ্রগতিতেও সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

রোববার (৮ নভেম্বর) সকালে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের উলুখোলায় কালব রিসোর্ট অ্যান্ড কনভেনশন হলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ১৮৪৪ সালে ইংল্যান্ডে সমবায় আন্দোলনের সূচনা হলেও এর মূল ধারণার সঙ্গে প্রাচীন বাংলার স্বয়ংসম্পূর্ণ গ্রামব্যবস্থার সাদৃশ্য রয়েছে। সে সময় গ্রাম সমিতির মাধ্যমে তহবিল গঠন করে দরিদ্র কৃষকদের উৎপাদন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে সহযোগিতা করা হতো। আধুনিক সমবায় ব্যবস্থায় সেই ধারণারই নতুন রূপ দেখা যাচ্ছে।

তিনি আরও বলেন, সমবায়ের মাধ্যমে উৎপাদকরা ঐক্যবদ্ধভাবে কাজ করার সুযোগ পান। এতে মধ্যস্বত্বভোগীদের ওপর নির্ভরতা কমে এবং কৃষক ও উৎপাদনকারীরা তাঁদের পণ্যের ন্যায্য অধিকার আদায়ে সক্ষম হন। পাশাপাশি অর্থনৈতিক বৈষম্য কমিয়ে সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব।

উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের আয়োজনে অনুষ্ঠিত সভায় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, বিএনপি নেতাকর্মী এবং সমবায় সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

###

বাংলাদেশের মানচিত্র

সর্বশেষ সংবাদ
সমবায় আন্দোলনে কমবে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য: রিজভী◆‘করবো সমবায়, গড়বো দেশ’ প্রতিপাদ্যে গাজীপুরে সমবায় দিবস পালিত◆দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ৭ নভেম্বরের গুরুত্ব অপরিসীম: গাকৃবি উপাচার্য◆শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায় নিলেন জিএমপি কমিশনার ইসরাইল হাওলাদার◆‘দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ’: ৭ নভেম্বরের সমাবেশে তারেক রহমান◆সাংবাদিকদের আপত্তিতে CFVA অ্যাওয়ার্ডে থাকছেন না পরীমণি◆গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষায় ২২২ প্রতিষ্ঠানের ১,৭০০ শিক্ষার্থী◆ডুয়েটে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত◆তুরাগ শিল্পীগোষ্ঠীর অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত◆গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান◆ন্যায্য মজুরি ও অধিকার প্রতিষ্ঠায় ১০ দফা দাবি, জাতীয় গার্মেন্টস শ্রমিক কনভেনশন অনুষ্ঠিত◆গাজীপুর জেলা জামায়াতের নতুন আমীর মাওলানা শেফাউল হকের শপথ গ্রহণ◆গাজীপুর মহানগর জামায়াতের নতুন আমীর হিসাবে শপথ নিলেন মো: খায়রুল হাসান◆