ডিসেম্বরে চূড়ান্ত জানুয়ারিতে বর্ধিত বেতন পাবেন পোশাকশ্রমিকরা
মাওনা ইউপি চেয়ারম্যান প্রার্থী বাতেন মোল্লার উদ্যোগে কৃতী শিক্ষার্থী মনিরুল্লাহকে বরণ
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার ডিআইজি আশিক সাঈদ
গাজীপুরে যানজট ও শব্দদূষণমুক্ত শহর গড়তে মতবিনিময় সভা
গাজীপুরে অবৈধ স্থাপনা ও হকার উচ্ছেদের নির্দেশ সিটি করপোরেশনের
মসজিদভিত্তিক মক্তব শিক্ষা কার্যক্রমে সংস্কার কমিটি গঠনের উদ্যোগ
শ্রীপুরে কর্মস্থলে যাওয়ার পথে প্রাণ গেল ফয়সালের
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সাথে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সৌজন্য সাক্ষাৎ
এইচএসসির ফল বিপর্যয় নয়, শিক্ষার মানোন্নয়নের সাময়িক প্রভাব – প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে গবেষণা স্টার্টআপ ও ক্যারিয়ার নিয়ে সেমিনার

ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত হবে পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো।১ ডিসেম্বর থেকে কার্যকরের বিষয়ে একমত সব পক্ষ, জানুয়ারির বেতনে পাবেন বর্ধিত অর্থ
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য নতুন মজুরি কাঠামো ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে এ কাঠামো কার্যকর করার বিষয়ে মালিক ও শ্রমিকপক্ষসহ সংশ্লিষ্ট সবাই একমত হয়েছেন। নতুন কাঠামো অনুযায়ী শ্রমিকেরা জানুয়ারি মাসের বেতনের সঙ্গে বর্ধিত মজুরি পাবেন।
বুধবার (৪ নভেম্বর) তৈরি পোশাক খাতের চলমান শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে গঠিত নতুন নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।
তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করে ১ ডিসেম্বর থেকে কার্যকর করার বিষয়ে সভায় ঐকমত্য হয়েছে। এর ফলে জানুয়ারির বেতন পরিশোধের সময় শ্রমিকেরা নতুন কাঠামো অনুযায়ী বর্ধিত অর্থ পাবেন।
এর আগে, তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের লক্ষ্যে গত ১ নভেম্বর ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। সেদিন সচিবালয়ে সংবাদ সম্মেলনে নতুন বোর্ড গঠনের ঘোষণা দেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
প্রাথমিকভাবে বোর্ডের চেয়ারম্যান হিসেবে সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে বুধবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের এক প্রজ্ঞাপনে তাঁকে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) পদে বদলি করা হয়। একই প্রজ্ঞাপনে জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানীকে নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। যদিও আগের চেয়ারম্যানকে পরিবর্তনের কারণ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।
নতুন বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বিজিএমইএর পরিচালক এ বি এম শামছুদ্দিন এবং বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব।
অন্যদিকে শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতার। নিরপেক্ষ সদস্য হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদ।
বোর্ডটি তৈরি পোশাকশিল্পের সব পর্যায়ের শ্রমিকের জন্য নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ করবে। পরে বোর্ডের সুপারিশ পর্যালোচনা করে সরকার নতুন মজুরি কাঠামো ঘোষণা করবে এবং এ বিষয়ে সরকারি গেজেট প্রকাশ করবে।
আপনার মতামত লিখুন :