গাজীপুরে অবৈধ স্থাপনা ও হকার উচ্ছেদের নির্দেশ সিটি করপোরেশনের
মসজিদভিত্তিক মক্তব শিক্ষা কার্যক্রমে সংস্কার কমিটি গঠনের উদ্যোগ
শ্রীপুরে কর্মস্থলে যাওয়ার পথে প্রাণ গেল ফয়সালের
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সাথে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সৌজন্য সাক্ষাৎ
এইচএসসির ফল বিপর্যয় নয়, শিক্ষার মানোন্নয়নের সাময়িক প্রভাব – প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে গবেষণা স্টার্টআপ ও ক্যারিয়ার নিয়ে সেমিনার
বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলনের মুখে মজুরি বোর্ড পুনর্গঠন করলো সরকার
আলিম ফলাফলে মাদ্রাসা বোর্ডে দেশসেরা টঙ্গীর তা’মীরুল মিল্লাত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে জেনেটিক কাউন্সেলিং সেবা
বাউবিতে প্রথমবার তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন

শ্রীপুরে টমটম-সিএনজি সংঘর্ষে যুবক নিহত, আহত কয়েকজন
গাজীপুরের শ্রীপুরে কাঠবোঝাই টমটম ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ফয়সাল শেখ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার সকালে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের শিমলাপাড়া হোন্ডা ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফয়সাল শেখ নড়াইল সদর থানার দক্ষিণ বাঘডাঙা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। তিনি শ্রীপুরের একটি কারখানায় চাকরি করতেন। সকালে বাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কালিয়াকৈর থেকে মাওনাগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মাওনা থেকে ফুলবাড়িয়াগামী কাঠবোঝাই একটি টমটমের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এ সময় আরও কয়েকজন আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
মাওনা চকপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শাহিনুর জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অটোরিকশা ও মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :