সর্বশেষ :

বাউবিতে প্রথমবার তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন


গাজীপুর প্রতিনিধি
প্রকাশের সময় : অক্টোবর ৩০, ২০২৬ । ৬:৪৭ অপরাহ্ণ
বাউবিতে প্রথমবার তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন

বাউবিতে প্রথমবার তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীর স্নাতকোত্তর ডিগ্রি অর্জ

৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তানিশা ইয়াসমিন চৈতিকে বিশেষ সম্মাননা

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এমএসএস ইন সোশিওলজি প্রোগ্রামে প্রথমবারের মতো স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন তৃতীয় লিঙ্গের শিক্ষার্থী তানিশা ইয়াসমিন চৈতি। ২০২৩–২০২৪ শিক্ষাবর্ষের এই শিক্ষার্থী ৪.০০-এর মধ্যে ৩.৩০ সিজিপিএ অর্জন করেছেন।

গত ২৮ অক্টোবর বাউবির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন অনুষ্ঠানে তাঁর এই সাফল্যের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন তাঁর হাতে ক্রেস্ট তুলে দেন।

বাউবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ।

তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর শিক্ষার সুযোগ সম্প্রসারণে বাউবির রংপুর আঞ্চলিক কেন্দ্রের অধীনে পৃথক স্টাডি সেন্টার পরিচালিত হচ্ছে। শিক্ষামন্ত্রী এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করে এ ধরনের কার্যক্রম সম্প্রসারণে সরকারের সহযোগিতার আশ্বাস দেন।

তানিশার এই অর্জন অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ও সমান অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

বাংলাদেশের মানচিত্র

সর্বশেষ সংবাদ