গাজীপুরে অ্যাপোলো পেট ক্লিনিক পরিদর্শন করলেন কামরুল হাসান মিলন এমপি
২৯ অক্টোবর এইচএসসি ও সমমানের ফল, জানাল আন্তঃশিক্ষা বোর্ড
মাদক ও হতাশা প্রতিরোধে খেলাধুলার প্রসার জরুরি: মির্জা ফখরুল
রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবি
সাংবাদিক হত্যা ও মামলা হয়রানির প্রতিবাদে শ্রীপুরে মানববন্ধন
শিল্পবর্জ্যে দূষিত লবলং খাল, বিপাকে শ্রীপুরের কৃষক
এক ক্লিকেই মিলবে দরকারি সব সমাধান, ইন্টারনেটের ১০টি ফ্রি ওয়েবসাইট
শ্রীপুরের বেলতলীতে মাদক বিস্তারের অভিযোগ, তদন্তের দাবি এলাকাবাসীর
আত্মতুষ্টি নয়, আলিমে সাফল্য ধরে রাখতে চাই তিন গুণ বেশি মেহনত – নূরুল ইসলাম সাদ্দাম
গাজীপুরে তিন দিনের ব্যবধানে দুই ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড

ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ কামরুল হাসান মিলন এক আকস্মিক সফরে গাজীপুরে এসেছেন। সোমবার (২৬ অক্টোবর) বিকেলে তিনি গাজীপুরের জোড়পুকুর এলাকায় অবস্থিত এ্যাপোলো পেট ক্লিনিক পরিদর্শন করেন। এর আগে স্বাস্থ্য ও শিক্ষা খাতের উন্নয়ন নিয়ে ব্যবসায়ী, শিক্ষাবিদ ও সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন।
অধ্যক্ষ কামরুল হাসান মিলন এমপি ময়মনসিংহের স্বদেশ হাসপাতাল ও এ্যাডভান্স রেসিডেন্সিয়াল মডেল কলেজসহ বিভিন্ন স্বাস্থ্য ও শিক্ষা প্রতিষ্ঠানের সফল উদ্যোক্তা।
সফরকালে গাজীপুরের স্বাস্থ্যসেবা ও শিক্ষাব্যবস্থার উন্নয়ন, সংশ্লিষ্ট খাতের অভিজ্ঞতা বিনিময় এবং সম্ভাবনাময় উদ্যোগ নিয়ে উপস্থিত ব্যক্তিদের মধ্যে আলোচনা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ স্বদেশ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সামসুদ্দোহা মাসুম, বিজিএফটির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন, গাজীপুর বিএম কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবির, এ্যাপোলো পেট ক্লিনিকের চেয়ারম্যান রুহুল আমিন এবং সাংবাদিক আব্দুল্লাহ আল মেহেদী ও সিরাজুল ইসলাম তপুসহ অন্যরা।
পরে এমপি কামরুল হাসান মিলন গাজীপুরের জোড়পুকুর এলাকায় এ্যাপোলো পেট ক্লিনিকের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। এসময় অ্যাপোলো পেট ক্লিনিকের চেয়ারম্যান রুহুল আমিন ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন।
স্বাস্থ্য ও শিক্ষা খাতের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে এ মতবিনিময় সভা অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির একটি সুযোগ তৈরি করেছে।
আপনার মতামত লিখুন :