সর্বশেষ :

শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতার বাস্তব প্রয়োগ নিশ্চিত করতে হবে: বাউবি উপাচার্য


গাজীপুর প্রতিনিধি
প্রকাশের সময় : অক্টোবর ১৭, ২০২৬ । ৮:০৫ অপরাহ্ণ
শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতার বাস্তব প্রয়োগ নিশ্চিত করতে হবে: বাউবি উপাচার্য

শনিবার (১৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বাউবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। সভাপতিত্ব করেন কৃষি ও পল্লী উন্নয়ন স্কুলের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম।

উপাচার্য বলেন, উচ্চশিক্ষাকে মানসম্মত ও যুগোপযোগী করতে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান ও দক্ষতার বাস্তব প্রয়োগ নিশ্চিত করতে হবে। টেকসই কৃষি ও গ্রামীণ জীবিকায়নে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে তিনি ব্যবহারিক ও গবেষণাভিত্তিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম বলেন, OBE পদ্ধতিতে শিক্ষার্থীদের প্রত্যাশিত জ্ঞান, দক্ষতা ও পেশাগত সক্ষমতা নির্ধারণ করে শিক্ষণ-শিখন কার্যক্রম ও মূল্যায়ন পরিচালিত হয়। এ উদ্যোগ বাউবির শিক্ষার মানোন্নয়ন এবং কৃষি ও গ্রামীণ উন্নয়নে দক্ষ জনবল তৈরিতে ভূমিকা রাখবে।

সভায় কারিকুলামের শিখনফল, শিক্ষণ পদ্ধতি, মূল্যায়নব্যবস্থা এবং পেশাগত চাহিদার সঙ্গে সামঞ্জস্য নিয়ে আলোচনা হয়। এ সময় কৃষি ও পল্লী উন্নয়ন স্কুলের শিক্ষক, আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক, মিডিয়া বিশেষজ্ঞ ও বহিঃস্থ বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশের মানচিত্র

সর্বশেষ সংবাদ