এক ক্লিকেই মিলবে দরকারি সব সমাধান, ইন্টারনেটের ১০টি ফ্রি ওয়েবসাইট
শ্রীপুরের বেলতলীতে মাদক বিস্তারের অভিযোগ, তদন্তের দাবি এলাকাবাসীর
আত্মতুষ্টি নয়, আলিমে সাফল্য ধরে রাখতে চাই তিন গুণ বেশি মেহনত – নূরুল ইসলাম সাদ্দাম
গাজীপুরে তিন দিনের ব্যবধানে দুই ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড
আন্তঃবিশ্ববিদ্যালয় ছাত্রী ফুটবলে চ্যাম্পিয়ন জাতীয় বিশ্ববিদ্যালয়
শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতার বাস্তব প্রয়োগ নিশ্চিত করতে হবে: বাউবি উপাচার্য
গ্রামীণ অবকাঠামো উন্নয়নে আঞ্চলিক বৈষম্য দূর করার তাগিদ
গাজীপুরে চার শতাধিক পূজামণ্ডপে জেলা পরিষদের উপহারসামগ্রী বিতরণ
বঙ্গভঙ্গ: শোষণ ও বঞ্চনার ঐতিহাসিক ক্ষণ
দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়কে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় মাদরাসা শিক্ষার্থীদের মেধার সাথে কঠোর শৃঙ্খলা, উন্নত চরিত্র ও আত্মবিশ্বাসের অনন্য সমন্বয় ঘটাতে হবে। কোনো অলীক আত্মতুষ্টি বা সংক্ষিপ্ত পথ নয়, বরং নিরবচ্ছিন্ন অধ্যবসায়ের মাধ্যমেই কাঙ্ক্ষিত সফলতা ছিনিয়ে আনা সম্ভব।
রোববার (১৮ অক্টোবর) সকাল ৭টায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির টঙ্গী মডেল থানা শাখা আয়োজিত আলিম প্রথম বর্ষের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম। টঙ্গীর স্থানীয় এক মিলনায়তনে ‘জ্ঞানের শিখরে উঠুক নবজাগরণের গান, তোমাদের হাতে শতাব্দী ফিরে পাক প্রাণ’ শীর্ষক স্লোগানে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ছাত্রশিবিরের টঙ্গী মডেল থানা শাখার সভাপতি মঈনুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মুর্তজা হাসান ফুয়াদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ড. আব্দুর রব, গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিন, তামীরুল মিল্লাত কামিল মাদরাসার (টঙ্গী) অধ্যক্ষ ড. হেফজুর রহমান এবং ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম সাদ্দাম শিক্ষার্থীদের দিকনির্দেশনা দিয়ে বলেন, আলিম স্তরের এই দুই বছর প্রতিটি শিক্ষার্থীর ভবিষ্যৎ জীবনের গতিপথ নির্ধারণের এক মোক্ষম ট্রানজিশনাল পিরিয়ড। অগোছালো জীবনযাপন ও অলস আড্ডায় সময় নষ্ট না করে সুশৃঙ্খল রুটিন মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, মানুষের জীবনে মেধা ও সাময়িক অনুপ্রেরণা কেবল ৫ শতাংশ কাজ করে, বাকি ৯৫ শতাংশ সাফল্যই আসে কঠোর শৃঙ্খলা ও অধ্যবসায় থেকে।
আইনস্টাইনের বাইসাইকেল তত্ত্বের উদাহরণ টেনে তিনি উল্লেখ করেন, জীবনে গতিশীলতা ধরে রাখতে হলে প্রতিনিয়ত জ্ঞানচর্চায় সচল থাকতে হবে। দাখিলে জিপিএ-৫ পাওয়ার পর আত্মতুষ্টিতে ভোগার প্রবণতার বিষয়ে সতর্ক করে শিবির সভাপতি বিগত শিক্ষাবর্ষের পরিসংখ্যান তুলে ধরেন।
তিনি বলেন, এসএসসিতে এ-প্লাস পাওয়া প্রায় ১ লাখ ৩০ হাজার শিক্ষার্থী এইচএসসিতে এসে সেই ধারাবাহিকতা রক্ষা করতে পারেনি। তাই এই স্তরে ভালো ফল ধরে রাখতে হলে দাখিলের তুলনায় অন্তত তিন গুণ বেশি পরিশ্রমের মানসিকতা গড়ে তুলতে হবে। একই সাথে বাজারচলতি গাইডের স্টার মার্কিং ও শর্টকাট সাজেশন নির্ভরতা পরিহার করে ওস্তাদদের তত্ত্বাবধানে মূল বই পাঠের অভ্যাস তৈরির তাগিদ দেন তিনি।
তিনি মনে করিয়ে দেন, তামীরুল মিল্লাতের মতো প্রতিষ্ঠানে বিতর্ক ক্লাব, ল্যাঙ্গুয়েজ প্ল্যাটফর্ম ও রোভার স্কাউটিংসহ বিশ্ববিদ্যালয়ের সমমানের যেসব সহশিক্ষা কার্যক্রম রয়েছে, সেগুলোর সদ্ব্যবহার করে শিক্ষার্থীদের যোগ্য মানুষ হতে হবে। মাদরাসা শিক্ষা এবং ধর্মীয় পোশাক নিয়ে কোনো ধরনের হীনমন্যতায় না ভোগার আহ্বান জানিয়ে প্রধান অতিথি বলেন, টুপি, দাড়ি বা পাঞ্জাবি কোনো হীনমন্যতার পরিচয় নয়, বরং এগুলো গর্বের প্রতীক। বর্তমানে দেশ-বিদেশের শীর্ষ বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন ছাত্র সংসদে মিল্লাতসহ মাদরাসার শিক্ষার্থীরা যোগ্যতার স্বাক্ষর রেখে নেতৃত্ব দিচ্ছেন। তাই আত্মপরিচয়ের সংকটে না ভুগে মেধা ও দ্বীনি মূল্যবোধের সমন্বয়ে যোগ্য আলেম ও দক্ষ নাগরিক হয়ে দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান আলোচক অ্যাডভোকেট শিশির মনির বলেন, শুধু পরীক্ষায় পাসের উদ্দেশ্যে নয়, শিক্ষার্থীদের জীবনের প্রতিটি ক্ষেত্রে নৈতিকতা ও মূল্যবোধের বাস্তব প্রয়োগ ঘটাতে হবে। দেশের রাজনৈতিক অঙ্গনে পরিবর্তনের বার্তা দিয়ে তিনি উল্লেখ করেন, আগামী ২০ বছর পর এ দেশে আর কোনো পারিবারিক রাজনীতি টিকে থাকবে না।
কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম জানান, বিগত ভর্তি পরীক্ষায় তামীরুল মিল্লাতের ২০৩ জন শিক্ষার্থী বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন এবং প্রতিষ্ঠানটির ৫৭ জন সাবেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে ও তিনজন জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করছেন। নবীন শিক্ষার্থীদের মেধা, সততা ও দেশপ্রেম নিয়ে গড়ে ওঠার অঙ্গীকার এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
আপনার মতামত লিখুন :