আলিম ফলাফলে মাদ্রাসা বোর্ডে দেশসেরা টঙ্গীর তা’মীরুল মিল্লাত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে জেনেটিক কাউন্সেলিং সেবা
বাউবিতে প্রথমবার তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ড. নজীবুর রহমানের স্মরণে শোকসভা
রাষ্ট্রপতির সঙ্গে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী আহত, ফুটওভার ব্রিজ দাবি
গাজীপুরে ৭ দিনের মধ্যে গার্মেন্টস মজুরি বোর্ডের গেজেট: শ্রমমন্ত্রী
ঝিনাইদহে এপেক্স ভেটেরিনারি মেডিকেল ইন্সটিটিউটকে ৫০ হাজার টাকা জরিমান
গাজীপুরে অ্যাপোলো পেট ক্লিনিক পরিদর্শন করলেন কামরুল হাসান মিলন এমপি
২৯ অক্টোবর এইচএসসি ও সমমানের ফল, জানাল আন্তঃশিক্ষা বোর্ড

২০২৬ সালের আলিম পরীক্ষার ফলাফলে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে গাজীপুরের টঙ্গীতে অবস্থিত তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা। প্রতিষ্ঠানটি থেকে পরীক্ষায় অংশ নেওয়া ১ হাজার ৪০৭ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ হাজার ৪০৩ জন। পাসের হার ৯৯ দশমিক ৭২ শতাংশ।
চলতি বছর বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের সার্বিক পাসের হার ৬১ দশমিক ০৭ শতাংশ। সে হিসাবে বোর্ডের গড় পাসের হারের তুলনায় তা’মীরুল মিল্লাতের পাসের হার ৩৮ দশমিক ৬৫ শতাংশীয় পয়েন্ট বেশি।
প্রতিষ্ঠানটির ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এ বছর বিজ্ঞান ও সাধারণ বিভাগ মিলিয়ে মোট ৪৬৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ২৩২ জন এবং সাধারণ বিভাগে ২৩২ জন শিক্ষার্থী সর্বোচ্চ গ্রেড অর্জন করেছে।
এ ছাড়া ‘এ’ গ্রেড পেয়েছে ৭৬১ জন, ‘এ-মাইনাস’ পেয়েছে ১৩১ জন, ‘বি’ গ্রেড পেয়েছে ৩৭ জন এবং ‘সি’ গ্রেড পেয়েছে ১০ জন শিক্ষার্থী। পরীক্ষায় অকৃতকার্য হয়েছে মাত্র চারজন।
বোর্ডের সার্বিক পাসের হার কম থাকলেও তা’মীরুল মিল্লাতের প্রায় শতভাগ পাসের সাফল্য প্রতিষ্ঠানটির শিক্ষার মান ও শিক্ষার্থী-শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তবে গত বছরের তুলনায় এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কিছুটা কমেছে।
ফলাফল সম্পর্কে তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. হিফজুর রহমান বলেন, “এবারের আলিম পরীক্ষায় জিপিএ-৫-এর সংখ্যা কিছুটা কমলেও আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। তবে বোর্ডের সার্বিক পাসের হার ৬১ শতাংশের কিছু বেশি থাকা সত্ত্বেও আমাদের শিক্ষার্থীদের ৯৯ দশমিক ৭২ শতাংশ পাসের সাফল্য অত্যন্ত ইতিবাচক। এটি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের নিরলস প্রচেষ্টা এবং সমন্বিত পরিশ্রমের সুফল।”
তিনি আরও বলেন, “আমরা কেবল জিপিএ-৫ দিয়ে প্রতিষ্ঠানের সার্বিক সাফল্য পরিমাপ করতে চাই না। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা দেওয়া, নিয়মিত পাঠদান নিশ্চিত করা এবং উচ্চশিক্ষার উপযোগী করে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। ফলাফলের বিস্তারিত বিশ্লেষণ করে যেসব ক্ষেত্রে ঘাটতি রয়েছে, সেগুলো চিহ্নিত করা হবে এবং সে অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”
এদিকে, তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্রসংসদের ভিপি মঈনুল ইসলাম বলেন, জিপিএ-৫-এর সংখ্যা কিছুটা কমলেও মাদ্রাসা বোর্ডের সার্বিক ফলাফলের তুলনায় তা’মীরুল মিল্লাতের পাসের হার ও বিপুলসংখ্যক শিক্ষার্থীর জিপিএ-৫ অর্জন প্রতিষ্ঠানটির ধারাবাহিক সাফল্যের প্রতিফলন।
প্রতিষ্ঠানটির প্রকাশিত ফলাফলে প্রায় শতভাগ পাস এবং ৪৬৪ জন শিক্ষার্থীর জিপিএ-৫ অর্জন এবারের আলিম পরীক্ষায় তা’মীরুল মিল্লাতের সাফল্যকে বিশেষভাবে তুলে ধরেছে।
আপনার মতামত লিখুন :