বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সাথে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সৌজন্য সাক্ষাৎ
এইচএসসির ফল বিপর্যয় নয়, শিক্ষার মানোন্নয়নের সাময়িক প্রভাব – প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে গবেষণা স্টার্টআপ ও ক্যারিয়ার নিয়ে সেমিনার
বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলনের মুখে মজুরি বোর্ড পুনর্গঠন করলো সরকার
আলিম ফলাফলে মাদ্রাসা বোর্ডে দেশসেরা টঙ্গীর তা’মীরুল মিল্লাত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে জেনেটিক কাউন্সেলিং সেবা
বাউবিতে প্রথমবার তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ড. নজীবুর রহমানের স্মরণে শোকসভা
রাষ্ট্রপতির সঙ্গে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী আহত, ফুটওভার ব্রিজ দাবি

উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ, অ্যাক্রেডিটেশন কার্যক্রমের প্রসার এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) ও বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি)।
রবিবার সকালে বিএসি চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আখতার হোসেন খানের সঙ্গে বাউবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় মিলিত হন।
মতবিনিময়কালে বাউবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, “উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতকরণে অ্যাক্রেডিটেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষার মানোন্নয়ন ও আন্তর্জাতিক মান অনুসরণে নিরলসভাবে কাজ করছে। এ ক্ষেত্রে অ্যাক্রেডিটেশন কাউন্সিলের দিকনির্দেশনা ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় আমাদের প্রাতিষ্ঠানিক উৎকর্ষকে আরও গতিশীল করবে।”
সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বাউবির প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান, আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হান এবং বিএসি’র পূর্ণকালীন সদস্য মোঃ এমদাদুল হক, অধ্যাপক ড. আহমেদ আব্দুল্লাহ জামাল, অধ্যাপক ড. মোঃ শাহ এমরান ও অধ্যাপক ড. মোঃ ওয়াকিলুর রহমান।
উভয় পক্ষই দেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :