সর্বশেষ :

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর হলেন সাংবাদিক ও গবেষক মেহেদী হাসান পলাশ


স্টাফ রিপোর্টার
প্রকাশের সময় : নভেম্বর ২৬, ২০২৬ । ১২:০০ পূর্বাহ্ণ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর হলেন সাংবাদিক ও গবেষক মেহেদী হাসান পলাশ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন দেশের প্রবীণ সাংবাদিক, কলামিস্ট, গবেষক ও টকশো ব্যক্তিত্ব মেহেদী হাসান পলাশ। বুধবার (২৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে মেহেদী হাসান পলাশকে এই নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে গ্রেড-২ পদমর্যাদায় তিনি এই দায়িত্ব পালন করবেন। নিয়োগের অন্যান্য শর্তাবলি চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে এবং জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

কে এই মেহেদী হাসান পলাশ?

দীর্ঘদিন ধরে দেশের গণমাধ্যম ও গবেষণাক্ষেত্রে পরিচিত মুখ মেহেদী হাসান পলাশ। তিনি জাতীয় দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক হিসেবে কর্মরত রয়েছেন। পাশাপাশি পার্বত্য অঞ্চলভিত্তিক জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম ‘পার্বত্যনিউজ’-এর সম্পাদক ও প্রকাশক হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন তিনি। এ ছাড়া তিনি ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের সভাপতি।

সাংবাদিকতার পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক গবেষক হিসেবে তাঁর বিশেষ খ্যাতি রয়েছে। তিনি ‘সিএইচটি রিসার্চ ফাউন্ডেশন’ (CHTRF) নামক গবেষণা প্রতিষ্ঠানের চেয়ারম্যান। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশীয় ভূ-রাজনীতি, নিরাপত্তা, ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে তাঁর বিশেষ অধ্যয়ন ও বিশ্লেষণ রয়েছে। বৈশ্বিক রাজনীতির চলমান ঘটনাপ্রবাহ, ধর্মীয় মূল্যবোধ, জঙ্গিবাদ, সংখ্যালঘু, মানবাধিকার ও দেশপ্রেম তাঁর নিয়মিত লেখালেখির মূল উপজীব্য।

পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন ইস্যু ও বাংলাদেশের রাজনীতি নিয়ে মেহেদী হাসান পলাশ বেশ কয়েকটি গবেষণাধর্মী ও প্রবন্ধের বই রচনা করেছেন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে:

  • পার্বত্য চট্টগ্রাম সমস্যা ও সম্ভাবনা

  • বাংলাদেশে আদিবাসী বিতর্ক

  • শান্তিচুক্তি পুনর্মূল্যায়ন

  • দুঃশাসনের দিনগুলি

  • নির্বাচিত কিশোর গল্প

নিরাপত্তা ও ভূ-রাজনীতি বিষয়ে দীর্ঘদিনের অভিজ্ঞতা ও গবেষণার কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর হিসেবে তাঁর এই নিয়োগকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

👁️ পাঠক দেখেছেন: লোড হচ্ছে...

বাংলাদেশের মানচিত্র

সর্বশেষ সংবাদ
শিল্পের পাশাপাশি খাদ্য ও প্রাণিসম্পদেও স্বয়ংসম্পূর্ণ হবে গাজীপুর : শওকত হোসেন সরকার◆স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর হলেন সাংবাদিক ও গবেষক মেহেদী হাসান পলাশ◆‘জুলাই সনদ বাস্তবায়ন না করায় দেশ নতুন সংকটের দিকে যাচ্ছে’ — মহানগর জামায়াত আমীর খায়রুল হাসান◆যাকাতভিত্তিক সমাজব্যবস্থা: দারিদ্র্য বিমোচন ও অর্থনৈতিক বৈষম্য দূর করার ইসলামী মডেল◆অস্ট্রেলিয়ায় ১২ লাখ কর্মীর চাহিদা, বাংলাদেশিদের জন্য নতুন সম্ভাবনা◆কৃষিতে যুবকদের কর্মসংস্থান: স্বল্প পুঁজিতে লাভজনক ১০টি আধুনিক কৃষি উদ্যোগ◆বেকারত্ব নয়, উদ্যোগই হোক শক্তি: যুবকদের কর্মসংস্থানের ১০টি সম্ভাবনাময় পথ◆জিএমপির দুই উপ-পুলিশ কমিশনারকে বিদায় সংবর্ধনা◆