শুধু ভালো শিক্ষার্থী নয়, মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হতে হবে: জিএমপি কমিশনার
পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩১ হাজার টাকা করার দাবি
তারুণ্যের সুস্থ বিনোদনে খেলাধুলার বিকল্প নেই: এমপি সালাহউদ্দিন আইউবী
প্রকৌশল শিক্ষার্থীদের বিদেশি ভাষা শেখার সুযোগ তৈরি করছে ডুয়েট
ফ্যাসিস্টদের ষড়যন্ত্রের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ
‘দায়িত্ব জান্নাতের কারণ হতে পারে, আবার জাহান্নামেরও’ – মিয়াজ উদ্দিন মাস্টার
এমপিদের এলাকায় গিয়ে জনসম্পৃক্ততা বাড়ানোর নির্দেশ
কোনাবাড়ীতে জামায়াতের পরিচিতি সভা অনুষ্ঠিত
প্রথম ধাপে ১৩১ উপজেলার ১ হাজার ২৬ ইউপিতে নির্বাচন
জলবায়ু সংকট মোকাবিলায় বিজ্ঞানভিত্তিক গবেষণার তাগিদ গাকৃবি উপাচার্যের

শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান
শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, শিক্ষার্থীদের পাশাপাশি মানবিক মূল্যবোধ, নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। কারণ আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ ও জাতির নেতৃত্ব দেবে। এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার মো. আশিক সাঈদ, পিপিএম।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গাজীপুরের জয়দেবপুরে পিটিআই অডিটোরিয়ামে গাজীপুরশাহীন শিক্ষা পরিবারের উদ্যোগে আয়োজিত বেসরকারি বৃত্তি পরীক্ষা-২০২৫-এ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের শ্রেণিভিত্তিক আইকন পুরস্কার হিসেবে ল্যাপটপ প্রদান অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএমপি কমিশনার মো. আশিক সাঈদ, পিপিএম।
বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশে পুলিশ কমিশনার বলেন, “শুধু ভালো ছাত্র হলে হবে না, ভালো ছাত্র হওয়ার পাশাপাশি ভালো মানুষও হতে হবে।” তিনি আরও বলেন, “তোমরা দেশের ভবিষ্যৎ। তোমরা সবাই মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হও।”
তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা, শৃঙ্খলা, মানবিকতা ও দেশপ্রেমের চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
এ সময় গাজীপুর মহানগরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও জনবান্ধব রাখতে উপস্থিত সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন পুলিশ কমিশনার।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ শিক্ষার্থীদের মেধা, মনন, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের বিকাশের মাধ্যমে একটি সচেতন, শৃঙ্খলাবদ্ধ ও নিরাপদ সমাজ গড়ে তোলার প্রত্যয়ে কাজ করে যাচ্ছে।
আপনার মতামত লিখুন :