সর্বশেষ :

‘দায়িত্ব জান্নাতের কারণ হতে পারে, আবার জাহান্নামেরও’ – মিয়াজ উদ্দিন মাস্টার


আবু ইউসুফ, স্টাফ রিপোর্টার
প্রকাশের সময় : নভেম্বর ১৮, ২০২৬ । ৭:০২ অপরাহ্ণ
‘দায়িত্ব জান্নাতের কারণ হতে পারে, আবার জাহান্নামেরও’ – মিয়াজ উদ্দিন মাস্টার

‘দায়িত্ব জান্নাতের কারণ হতে পারে, আবার জাহান্নামেরও’—মিয়াজ উদ্দিন মাস্টার

গাজীপুর মহানগর জামায়াতের শুরা সদস্য নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা

বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরের ২০২৭-২০২৮ সেশনের মজলিসে শুরা সদস্য নির্বাচিত হয়েছেন গাছা থানা জামায়াতের আমির ও বিশিষ্ট শিক্ষাবিদ মু. মিয়াজ উদ্দিন মাস্টার। এ উপলক্ষে তাঁকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও সংবর্ধনা জানিয়েছে গাজীপুর মহানগরের ৩২ নম্বর ওয়ার্ড জামায়াতের নেতাকর্মীরা।

৩২ নম্বর ওয়ার্ড জামায়াতের উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনায় ফুলেল শুভেচ্ছা জানান জামায়াত মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী মো. হাফিজুল বাশার।

সংবর্ধনার জবাবে মু. মিয়াজ উদ্দিন মাস্টার বলেন, “আজকে আপনারা আমাকে ফুল দিয়ে বরণ করতে এসেছেন। আসলে এটি ইসলামের কোনো সংস্কৃতি হতে পারে না। তারপরও আপনারা এসেছেন, তাই আপনাদের সম্মান জানিয়ে এই সম্মাননা গ্রহণ করেছি।”

তিনি আরও বলেন, “দায়িত্ব অনেক কঠিন একটি বিষয়। এই দায়িত্ব আল্লাহ তায়ালার পক্ষ থেকে আসে। এই দায়িত্ব জাহান্নামের কারণ হতে পারে, আবার জান্নাতের কারণও হতে পারে। তাই দায়িত্ব পেয়ে খুশি হওয়ার কিছু নেই। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন আল্লাহ তায়ালা আমাকে এই কঠিন দায়িত্ব যথাযথভাবে পালন করার তৌফিক দান করেন।”

এ সময় উপস্থিত ছিলেন ৩২ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা আবুল কালাম, কাউন্সিলর পদপ্রার্থী মো. হাফিজুল বাশার, জামায়াত নেতা হাজী কবির হোসেন, মাওলানা ইলিয়াস হোসেন, আব্দুর রশিদ, আতাউর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

👁️ পাঠক দেখেছেন: লোড হচ্ছে...

বাংলাদেশের মানচিত্র

সর্বশেষ সংবাদ
তারুণ্যের সুস্থ বিনোদনে খেলাধুলার বিকল্প নেই: এমপি সালাহউদ্দিন আইউবী◆প্রকৌশল শিক্ষার্থীদের বিদেশি ভাষা শেখার সুযোগ তৈরি করছে ডুয়েট◆ফ্যাসিস্টদের ষড়যন্ত্রের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ◆‘দায়িত্ব জান্নাতের কারণ হতে পারে, আবার জাহান্নামেরও’ – মিয়াজ উদ্দিন মাস্টার◆এমপিদের এলাকায় গিয়ে জনসম্পৃক্ততা বাড়ানোর নির্দেশ◆কোনাবাড়ীতে জামায়াতের পরিচিতি সভা অনুষ্ঠিত◆প্রথম ধাপে ১৩১ উপজেলার ১ হাজার ২৬ ইউপিতে নির্বাচন◆জলবায়ু সংকট মোকাবিলায় বিজ্ঞানভিত্তিক গবেষণার তাগিদ গাকৃবি উপাচার্যের◆গাজীপুর জেলা ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা◆গাজীপুর মহানগর জামায়াতের ৭ থানায় নতুন আমীর নির্বাচিত◆