তারুণ্যের সুস্থ বিনোদনে খেলাধুলার বিকল্প নেই: এমপি সালাহউদ্দিন আইউবী
প্রকৌশল শিক্ষার্থীদের বিদেশি ভাষা শেখার সুযোগ তৈরি করছে ডুয়েট
ফ্যাসিস্টদের ষড়যন্ত্রের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ
‘দায়িত্ব জান্নাতের কারণ হতে পারে, আবার জাহান্নামেরও’ – মিয়াজ উদ্দিন মাস্টার
এমপিদের এলাকায় গিয়ে জনসম্পৃক্ততা বাড়ানোর নির্দেশ
কোনাবাড়ীতে জামায়াতের পরিচিতি সভা অনুষ্ঠিত
প্রথম ধাপে ১৩১ উপজেলার ১ হাজার ২৬ ইউপিতে নির্বাচন
জলবায়ু সংকট মোকাবিলায় বিজ্ঞানভিত্তিক গবেষণার তাগিদ গাকৃবি উপাচার্যের
গাজীপুর জেলা ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা
গাজীপুর মহানগর জামায়াতের ৭ থানায় নতুন আমীর নির্বাচিত

আন্তর্জাতিক উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ বাড়াতে চালু আন্তর্জাতিক বিষয়ক দপ্তরও
প্রকৌশল শিক্ষার্থীদের বৈশ্বিক কর্মবাজারে দক্ষ করে গড়ে তোলা এবং আন্তর্জাতিক উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে নতুন উদ্যোগ নিয়েছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)। এর অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়টিতে চালু করা হয়েছে সেন্টার ফর গ্লোবাল ল্যাঙ্গুয়েজেস এবং অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। নতুন ভাষা শিক্ষা কেন্দ্রের মাধ্যমে শিক্ষার্থীরা চীনা, জাপানি, ফ্রেঞ্চ, জার্মান ও আরবিসহ বিভিন্ন বিদেশি ভাষা শেখার সুযোগ পাবেন।
বুধবার (১৮ নভেম্বর) গাজীপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিষ্ঠান দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) ব্যবস্থাপনায় ‘চাইনিজ ল্যাঙ্গুয়েজ ফর গ্লোবাল কম্যুনিকেশন: সিগনিফিক্যান্স অ্যান্ড অপরচুনিটিজ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী রুমা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ড. ইয়াং হুই।
উপাচার্য বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল রূপান্তর ও চতুর্থ শিল্পবিপ্লবের যুগে মাতৃভাষা ও ইংরেজির পাশাপাশি অন্যান্য আন্তর্জাতিক ভাষায় দক্ষতা অর্জন জরুরি। বিদেশি ভাষায় দক্ষতা জনশক্তি রপ্তানি, কর্মসংস্থান এবং বৈশ্বিক কর্মবাজারে বাংলাদেশের অংশগ্রহণ বাড়াতে ভূমিকা রাখবে। প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ডুয়েটই প্রথম তৃতীয় ভাষা শিক্ষার জন্য এ ধরনের কেন্দ্র চালু করেছে বলেও তিনি জানান।
তিনি এ উদ্যোগ গ্রহণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাস্তবায়নে সহযোগিতার জন্য ইউজিসিকে ধন্যবাদ জানান।
উপ-উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী রুমা বলেন, প্রকৌশলী ও প্রযুক্তিবিদদের কারিগরি দক্ষতার পাশাপাশি ভাষাগত দক্ষতা এবং আন্তঃসাংস্কৃতিক যোগাযোগের সক্ষমতা থাকা প্রয়োজন। অন্যদিকে ড. ইয়াং হুই বলেন, চীনা ভাষা জানা বাংলাদেশি শিক্ষার্থীদের চীনের তিন হাজারের বেশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা এবং আন্তর্জাতিক কর্মবাজারে প্রবেশের নতুন সুযোগ তৈরি করতে পারে। এ ক্ষেত্রে পেশাগত দক্ষতার সঙ্গে ভাষা শিক্ষার সমন্বয়ে ‘চাইনিজ প্লাস’ কোর্স চালুর ওপর গুরুত্ব দেন তিনি।
অনুষ্ঠানে আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমান, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. মোস্তাকুর রহমান, অধ্যাপক ড. আবদুর রহমান ফরহাদ, অধ্যাপক ড. মোছা. নাসরিন আখতার, আকিব ইরফান ও সহকারী অধ্যাপক ড. মো. শফিউল আজমসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সেন্টার ফর গ্লোবাল ল্যাঙ্গুয়েজেসের মাধ্যমে ধাপে ধাপে বিভিন্ন বিদেশি ভাষা শিক্ষার সুযোগ তৈরি হবে। আর অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষা ও গবেষণা সহযোগিতা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা, বৃত্তি এবং ফেলোশিপ কার্যক্রম সমন্বয় করবে।
আপনার মতামত লিখুন :