সর্বশেষ :

ফ্যাসিস্টদের ষড়যন্ত্রের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ


স্টাফ রিপোর্টার
প্রকাশের সময় : নভেম্বর ১৮, ২০২৬ । ৭:২৯ অপরাহ্ণ
ফ্যাসিস্টদের ষড়যন্ত্রের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ

ফ্যাসিস্টদের ষড়যন্ত্রের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ

দেশজুড়ে নৈরাজ্য, গার্মেন্টস খাত ধ্বংসের অপচেষ্টা ও স্বাধীনতা-সার্বভৌমত্ববিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদ

পরাজিত ফ্যাসিস্টদের নতুন করে ষড়যন্ত্র, দেশজুড়ে নৈরাজ্য সৃষ্টি, গোপালগঞ্জকে কেন্দ্র করে সন্ত্রাসের রাজত্ব কায়েমের চেষ্টা এবং দেশের গার্মেন্টস খাত ধ্বংসের অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে গাজীপুর মহানগর বিএনপি।

বুধবার (১৮ নভেম্বর) গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সভাপতি ও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার।

সমাবেশে সভাপতিত্ব করেন গাজীপুর সদর থানা বিএনপির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস। সঞ্চালনায় ছিলেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সালাম।

সমাবেশে বক্তারা বলেন, পরাজিত ফ্যাসিস্টদের নতুন করে ষড়যন্ত্রের বিরুদ্ধে, দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে এবং গার্মেন্টস শিল্প ধ্বংসের ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গোপালগঞ্জকে কেন্দ্র করে সারা দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েমের চেষ্টা এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন করার যেকোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।

বক্তারা আরও বলেন, এসব ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সচেতন থাকতে হবে। এ লক্ষ্যেই গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।

সমাবেশে মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

👁️ পাঠক দেখেছেন: লোড হচ্ছে...

বাংলাদেশের মানচিত্র

সর্বশেষ সংবাদ
তারুণ্যের সুস্থ বিনোদনে খেলাধুলার বিকল্প নেই: এমপি সালাহউদ্দিন আইউবী◆প্রকৌশল শিক্ষার্থীদের বিদেশি ভাষা শেখার সুযোগ তৈরি করছে ডুয়েট◆ফ্যাসিস্টদের ষড়যন্ত্রের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ◆‘দায়িত্ব জান্নাতের কারণ হতে পারে, আবার জাহান্নামেরও’ – মিয়াজ উদ্দিন মাস্টার◆এমপিদের এলাকায় গিয়ে জনসম্পৃক্ততা বাড়ানোর নির্দেশ◆কোনাবাড়ীতে জামায়াতের পরিচিতি সভা অনুষ্ঠিত◆প্রথম ধাপে ১৩১ উপজেলার ১ হাজার ২৬ ইউপিতে নির্বাচন◆জলবায়ু সংকট মোকাবিলায় বিজ্ঞানভিত্তিক গবেষণার তাগিদ গাকৃবি উপাচার্যের◆গাজীপুর জেলা ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা◆গাজীপুর মহানগর জামায়াতের ৭ থানায় নতুন আমীর নির্বাচিত◆