তারুণ্যের সুস্থ বিনোদনে খেলাধুলার বিকল্প নেই: এমপি সালাহউদ্দিন আইউবী
প্রকৌশল শিক্ষার্থীদের বিদেশি ভাষা শেখার সুযোগ তৈরি করছে ডুয়েট
ফ্যাসিস্টদের ষড়যন্ত্রের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ
‘দায়িত্ব জান্নাতের কারণ হতে পারে, আবার জাহান্নামেরও’ – মিয়াজ উদ্দিন মাস্টার
এমপিদের এলাকায় গিয়ে জনসম্পৃক্ততা বাড়ানোর নির্দেশ
কোনাবাড়ীতে জামায়াতের পরিচিতি সভা অনুষ্ঠিত
প্রথম ধাপে ১৩১ উপজেলার ১ হাজার ২৬ ইউপিতে নির্বাচন
জলবায়ু সংকট মোকাবিলায় বিজ্ঞানভিত্তিক গবেষণার তাগিদ গাকৃবি উপাচার্যের
গাজীপুর জেলা ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা
গাজীপুর মহানগর জামায়াতের ৭ থানায় নতুন আমীর নির্বাচিত

জেলায় পলাশ-তাহের, মহানগরে সাজেদুল-ইমরান নেতৃত্বে; ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ
গাজীপুর জেলা ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত সাত সদস্যের গাজীপুর জেলা যুবদলের কমিটিতে ইয়াছির আকরাম পলাশকে সভাপতি এবং আবু তাহের প্রধানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটির অন্যান্য পদে রয়েছেন সিনিয়র সহসভাপতি তপন খান, সহসভাপতি নাজিম সরকার, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল হোসাইন মন্ডল এবং সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর শিকদার।
অন্যদিকে, ১০ সদস্যের গাজীপুর মহানগর যুবদলের কমিটিতে সাজেদুল ইসলামকে সভাপতি এবং শেখ ইমরান রেজাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
মহানগর কমিটির অন্যান্য পদে রয়েছেন সিনিয়র সহসভাপতি মাহমুদ হাসান রাজু, সহসভাপতি মোহাম্মদ ফয়সাল হোসেন ও নাজমুল খন্দকার সুমন, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফারহাজ বিন ফয়েজ প্রবাল, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান রাজু, শেখ মোহাম্মদ সুমন ও মাহাবুবুল আলম সুমন এবং সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন মন্ডল।
মহানগর যুবদলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভাপতি, সিনিয়র সহসভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে মহানগর যুবদলের সব সাংগঠনিক সিদ্ধান্ত গৃহীত হবে।
যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি কমিটি দুটির অনুমোদন দিয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামী ৩০ দিনের মধ্যে উভয় কমিটিকে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :