সর্বশেষ :

গাজীপুর মহানগর জামায়াতের ৭ থানায় নতুন আমীর নির্বাচিত


স্টাফ রিপোর্টার
প্রকাশের সময় : নভেম্বর ১৭, ২০২৬ । ৭:৩৪ অপরাহ্ণ
গাজীপুর মহানগর জামায়াতের ৭ থানায় নতুন আমীর নির্বাচিত

২০২৭-২৮ সেশনের মহানগর মজলিসে শূরার দ্বিতীয় পর্যায়ের ৮ সদস্যও নির্বাচিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরীর ২০২৭-২৮ সেশনের জন্য মহানগরীর সাতটি থানায় নতুন আমীর নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে মহানগর মজলিসে শূরার দ্বিতীয় পর্যায়ের আটজন সদস্যও নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে দলীয় সূত্রে নির্বাচিত আমীর ও শূরা সদস্যদের নামের তালিকা প্রকাশ করা হয়।

নির্বাচিত থানা আমীররা হলেন—কাশিমপুর থানায় মো. ফরহাদ হোসাইন, কোনাবাড়ী থানায় মো. মাইনুল ইসলাম, বাসন থানায় মাওলানা আকরামুল ইসলাম, মেট্রো সদর থানায় মো. রবিউল হক, গাছা থানায় মো. মিয়াজ উদ্দিন মাস্টার, পূবাইল থানায় অ্যাডভোকেট মো. শামীম হোসেন মৃধা এবং টঙ্গী পূর্ব থানায় মাওলানা আব্দুল লতিফ।

এদিকে, ২০২৭-২৮ সেশনের মহানগর মজলিসে শূরার দ্বিতীয় পর্যায়ের নির্বাচিত সদস্যরা হলেন—মো. নজরুল ইসলাম, মো. আফজাল হোসাইন, মো. আজহারুল ইসলাম মোল্লা, আবুসিনা নুরুল ইসলাম মামুন, মো. নেয়ামত উল্লাহ শাকের, মো. সালাউদ্দিন আইয়ুবী এমপি, মাওলানা সাখাওয়াত হোসাইন ও মাওলানা নুরুল আমিন।

নতুন সেশনে নির্বাচিত থানা আমীর ও শূরা সদস্যরা সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং দলীয় সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

👁️ পাঠক দেখেছেন: লোড হচ্ছে...

বাংলাদেশের মানচিত্র

সর্বশেষ সংবাদ
তারুণ্যের সুস্থ বিনোদনে খেলাধুলার বিকল্প নেই: এমপি সালাহউদ্দিন আইউবী◆প্রকৌশল শিক্ষার্থীদের বিদেশি ভাষা শেখার সুযোগ তৈরি করছে ডুয়েট◆ফ্যাসিস্টদের ষড়যন্ত্রের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ◆‘দায়িত্ব জান্নাতের কারণ হতে পারে, আবার জাহান্নামেরও’ – মিয়াজ উদ্দিন মাস্টার◆এমপিদের এলাকায় গিয়ে জনসম্পৃক্ততা বাড়ানোর নির্দেশ◆কোনাবাড়ীতে জামায়াতের পরিচিতি সভা অনুষ্ঠিত◆প্রথম ধাপে ১৩১ উপজেলার ১ হাজার ২৬ ইউপিতে নির্বাচন◆জলবায়ু সংকট মোকাবিলায় বিজ্ঞানভিত্তিক গবেষণার তাগিদ গাকৃবি উপাচার্যের◆গাজীপুর জেলা ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা◆গাজীপুর মহানগর জামায়াতের ৭ থানায় নতুন আমীর নির্বাচিত◆