সর্বশেষ :

তারুণ্যের সুস্থ বিনোদনে খেলাধুলার বিকল্প নেই: এমপি সালাহউদ্দিন আইউবী


তা’মীরুল মিল্লাত প্রতিনিধি
প্রকাশের সময় : নভেম্বর ১৮, ২০২৬ । ৯:০৯ অপরাহ্ণ
তারুণ্যের সুস্থ বিনোদনে খেলাধুলার বিকল্প নেই: এমপি সালাহউদ্দিন আইউবী

তা’মীরুল মিল্লাতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল: টাইব্রেকারে চ্যাম্পিয়ন নীলগিরি

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে টাইব্রেকারে কর্ণফুলী দলকে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নীলগিরি। তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদের (টাকসু) উদ্যোগে আয়োজিত আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৩টায় মাদরাসা মাঠে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় কর্ণফুলী ও নীলগিরি দল। নির্ধারিত সময়ে খেলা অমীমাংসিত থাকায় ম্যাচের ফল নির্ধারণে টাইব্রেকারের আশ্রয় নেওয়া হয়। সেখানে ৪-৩ গোলের ব্যবধানে জয় পেয়ে শিরোপা নিশ্চিত করে নীলগিরি।

টাকসুর ভিপি মঈনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আইউবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম ও স্পোর্টস সম্পাদক মুশফিকুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সালাহউদ্দিন আইউবী বলেন, বর্তমান সময়ে তরুণদের সুস্থ সংস্কৃতির চর্চার কোনো বিকল্প নেই। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বিকেল ৫টায় আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন অতিথিরা। এ সময় মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও ক্রীড়াপ্রেমী দর্শকদের উপস্থিতিতে পুরো প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

👁️ পাঠক দেখেছেন: লোড হচ্ছে...

বাংলাদেশের মানচিত্র

সর্বশেষ সংবাদ
তারুণ্যের সুস্থ বিনোদনে খেলাধুলার বিকল্প নেই: এমপি সালাহউদ্দিন আইউবী◆প্রকৌশল শিক্ষার্থীদের বিদেশি ভাষা শেখার সুযোগ তৈরি করছে ডুয়েট◆ফ্যাসিস্টদের ষড়যন্ত্রের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ◆‘দায়িত্ব জান্নাতের কারণ হতে পারে, আবার জাহান্নামেরও’ – মিয়াজ উদ্দিন মাস্টার◆এমপিদের এলাকায় গিয়ে জনসম্পৃক্ততা বাড়ানোর নির্দেশ◆কোনাবাড়ীতে জামায়াতের পরিচিতি সভা অনুষ্ঠিত◆প্রথম ধাপে ১৩১ উপজেলার ১ হাজার ২৬ ইউপিতে নির্বাচন◆জলবায়ু সংকট মোকাবিলায় বিজ্ঞানভিত্তিক গবেষণার তাগিদ গাকৃবি উপাচার্যের◆গাজীপুর জেলা ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা◆গাজীপুর মহানগর জামায়াতের ৭ থানায় নতুন আমীর নির্বাচিত◆