দক্ষিণ এশিয়ায় ৯৮তম, গবেষণায় এশিয়ায় ৮৬তম গাকৃবি
ডিসেম্বরে চূড়ান্ত জানুয়ারিতে বর্ধিত বেতন পাবেন পোশাকশ্রমিকরা
মাওনা ইউপি চেয়ারম্যান প্রার্থী বাতেন মোল্লার উদ্যোগে কৃতী শিক্ষার্থী মনিরুল্লাহকে বরণ
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার ডিআইজি আশিক সাঈদ
গাজীপুরে যানজট ও শব্দদূষণমুক্ত শহর গড়তে মতবিনিময় সভা
গাজীপুরে অবৈধ স্থাপনা ও হকার উচ্ছেদের নির্দেশ সিটি করপোরেশনের
মসজিদভিত্তিক মক্তব শিক্ষা কার্যক্রমে সংস্কার কমিটি গঠনের উদ্যোগ
শ্রীপুরে কর্মস্থলে যাওয়ার পথে প্রাণ গেল ফয়সালের
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সাথে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সৌজন্য সাক্ষাৎ
এইচএসসির ফল বিপর্যয় নয়, শিক্ষার মানোন্নয়নের সাময়িক প্রভাব – প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি এশিয়া র্যাঙ্কিং ২০২৭-এ দক্ষিণ এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৯৮তম স্থান অর্জন করে শীর্ষ ১০০-তে জায়গা করে নিয়েছে। একই র্যাঙ্কিংয়ে ‘সাইটেশনস পার পেপার’ সূচকে এশিয়ায় ৮৬তম অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয়টি।
গত ৩ নভেম্বর আন্তর্জাতিক র্যাঙ্কিং প্রতিষ্ঠান কোয়াকোয়ারেলি সাইমন্ডস (কিউএস) প্রকাশিত এ তালিকায় এশিয়ার ২৬টি দেশের ১ হাজার ৭২২টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।
এ অর্জনে সন্তোষ প্রকাশ করে গাকৃবির উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, শিক্ষক-শিক্ষার্থী, গবেষক ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টা এবং গবেষণার প্রতি দায়বদ্ধতার প্রতিফলন এ সাফল্য। গবেষণার সুফল মানুষের কাছে পৌঁছে দেওয়া ও দেশের টেকসই উন্নয়নে অবদান রাখাই বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য।
এর আগে ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এ চ্যাম্পিয়ন হয় গাকৃবি। এ ছাড়া টিএইচই ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৭-এ দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথভাবে দ্বিতীয় এবং টিএইচই সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট র্যাঙ্কিং ২০২৬-এ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করে প্রতিষ্ঠানটি।
এ ছাড়া ইউআরআই ২০২৬-এ একটি ক্যাটাগরিতে বিশ্বে ২৩তম এবং কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাসটেইনেবিলিটি র্যাঙ্কিং ২০২৬-এ দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে গাকৃবি।
আপনার মতামত লিখুন :