রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনই সংকটের স্থায়ী সমাধান: সালাহউদ্দিন আইউবী এমপি
আন্তর্জাতিক গবেষণা পরিমণ্ডলে অবস্থান সুদৃঢ় করতে গাকৃবিতে প্রশিক্ষণ
অপরিকল্পিত নগরায়ণ বন্ধ করে আধুনিক গাজীপুর গড়ার ঘোষণা নতুন চেয়ারম্যানের
শুধু ভালো শিক্ষার্থী নয়, মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হতে হবে: জিএমপি কমিশনার
পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩১ হাজার টাকা করার দাবি
তারুণ্যের সুস্থ বিনোদনে খেলাধুলার বিকল্প নেই: এমপি সালাহউদ্দিন আইউবী
প্রকৌশল শিক্ষার্থীদের বিদেশি ভাষা শেখার সুযোগ তৈরি করছে ডুয়েট
ফ্যাসিস্টদের ষড়যন্ত্রের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ
‘দায়িত্ব জান্নাতের কারণ হতে পারে, আবার জাহান্নামেরও’ – মিয়াজ উদ্দিন মাস্টার
এমপিদের এলাকায় গিয়ে জনসম্পৃক্ততা বাড়ানোর নির্দেশ

রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনই সংকটের স্থায়ী সমাধান। মানবিক সহায়তার পাশাপাশি নাগরিক অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান করেন সালাহউদ্দিন আইউবী এমপি।
গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আইউবী বলেছেন, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান কেবল মানবিক সহায়তার মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। তাদের নিরাপত্তা, মর্যাদা ও নাগরিক অধিকার নিশ্চিত করে নিজ মাতৃভূমিতে স্বেচ্ছায় ও নিরাপদ প্রত্যাবাসনের পরিবেশ তৈরি করতে হবে। এ জন্য কার্যকর কূটনৈতিক তৎপরতার পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত চাপ ও উদ্যোগ বাড়ানোর কোনো বিকল্প নেই।
সোমবার (২৩ নভেম্বর) রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সোস্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আইউবী বলেন, মাতৃভূমি থেকে অন্যায়ভাবে বিতাড়িত বিশাল এই জনগোষ্ঠী আজও নানা সংকটের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে। অনেক ক্ষেত্রেই তারা মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।
তিনি বলেন, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও বেশ কিছু প্রতিষ্ঠান রোহিঙ্গা শিশুদের জন্য শিক্ষা, চিকিৎসা ও বিনোদনের চমৎকার ব্যবস্থা গড়ে তুলেছে। এসব প্রতিষ্ঠানের মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। মহান আল্লাহ সংশ্লিষ্ট সবার প্রচেষ্টা কবুল করুন এবং উত্তম প্রতিদান দান করুন।
তিনি আরও বলেন, মানবিক সহায়তা রোহিঙ্গাদের বেঁচে থাকার অবলম্বন, আর নিরাপদ প্রত্যাবাসন তাদের ন্যায্য অধিকার। তাই রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।
রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে মানবিক সহায়তার পাশাপাশি নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন সংসদ সদস্য সালাহউদ্দিন আইউবী।
আপনার মতামত লিখুন :